২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন আইটেম 'স্টাফড ক্রাস্ট পিৎজা' চালু করলো পিৎজা হাট

পিৎজা হাট চালু করেছে নতুন স্বাদের আইটেম "স্টাফড ক্রাস্ট পিৎজা"। রোববার সকালে পিৎজা হাট গুলশান আউটলেটে এই নতুন খাবারটির উদ্বোধন করেন ট্র্যান্সকম ফুডস লিঃ এর নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিৎজা হাট চালু করেছে নতুন স্বাদের আইটেম "স্টাফড ক্রাস্ট পিৎজা"। রোববার সকালে পিৎজা হাট গুলশান আউটলেটে এই নতুন খাবারটির উদ্বোধন করেন ট্র্যান্সকম ফুডস লিঃ এর নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী। আক্কু চৌধুরী বলেন,"অনেকদিন ধরেই আমাদের গ্রাহকরা এই বিশেষ পিৎজাটি দাবি করে আসছিলেন। এর মাধ্যমে বাংলাদেশের সেরা ক্যাজুয়েল ডাইন ইন রেস্টোরান্ট হিসাবে পিৎজা হাট আরো সমৃদ্ধ হলো। এর ফলে আগের পিৎজা আইটেমগুলো আরো মজদার ও সুস্বাদু হবে।" উদ্বোধনী অনুষ্ঠানে শো বিজ তারকারা উপস্থিত ছিলেন। "স্টাফড ক্রাস্ট পিৎজা" নামের নতুন এই খাবারটি পিৎজা হাটের গুলশান ও ধানমন্ডি আউটলেটে নিয়মিত পাওয়া যাবে। এর দাম হবে ৫৪০ থেকে ১১০০ টাকার মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০২৩ঘ.