ঢাকা, ২১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯৯ টাকার টকটাইম কিনলে বিনামূল্যে একটি জেম প্রিপেইড সংযোগ দিচ্ছে ওয়ারিদ টেলিকম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি একথা জানায়।।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই অফারে একজন গ্রাহক জেম প্রিপেইড সংযোগ কিনলেই ৫০ টাকার প্রি-লোডেড টক-টাইম পাচ্ছেন। এ টক-টাইম যে কোন ধরণের ব্যবহারে প্রযোজ্য হবে। এছাড়াও পরে যেকোন অঙ্কের রিচার্জ করলেই বাকি ২৪৯ টাকার টক-টাইম (অন্য অপারেটরে, আইএসডি, ইআইএসডি কল ও আন্তর্জাতিক এসএমএস ছাড়া যেকোন ব্যবহারে) পেয়ে যাবেন।
জেম প্রিপেইড গ্রাহকেরা সংযোগ কেনার পর প্রথমবার অ্যাকাউন্ট রিচার্জ করলেই ২০ শতাংশ বিশেষ বোনাস টকটাইম পাবেন। এই বোনাস টকটাইম দিয়ে অন্য অপারেটরে কল করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২০৯ঘ.
bdnews24