২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতা উৎসব চলছে ঢাবিতে

'জয় জনতার জয় কবিতার'- এ শ্লোগানের মধ্য দিয়ে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব। কবি খালেদা এদিব চৌধুরী ও সমুদ্র গুপ্তের স্মরণে উৎসর্গ করা হয়েছে এবারের উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 07:38 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জয় জনতার জয় কবিতার'- এ শ্লোগানের মধ্য দিয়ে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব। কবি খালেদা এদিব চৌধুরী ও সমুদ্র গুপ্তের স্মরণে উৎসর্গ করা হয়েছে এবারের উৎসব। তিন দিনের এই উৎসবের উদ্বোধন করেন জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টামণ্ডলীর সভাপতি সৈয়দ শামসুল হক। সকাল ১১টার দিকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে এই উৎসবে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তির মাধ্যমে কবিতাকে ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সব মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার আহবানও জানানো হয়। ২৩ তম এ কবিতা উৎসবে ভারতের পশ্চিমবঙ্গসহ সারাদেশ থেকে কয়েক' শ কবি ও ছড়াকার অংশ নিচ্ছেন। পশ্চিমবঙ্গের স্বাতী চট্রোপাধ্যায়,অঞ্জলী বন্দোপাধ্যায়, কাজল চক্রবর্তী, রাতুল দেব বর্মন, নিলচার্য, পিনাকী ঠাকুর, রফিক-উল ইসলাম, ধনঞ্জয় ঘোষাল, চন্দনা খান, সিদ্ধার্থ সিংহ, শিবাশীষ মুখোপাধ্যায় প্রমুখ কবিরা এ উৎসবে নিতে ঢাকায় এসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, রফিক আজাদ, আসাদ চৌধুরী, হাসান ইমাম, মোহন রায়হান, রবীন্দ্র গোপ, মোহাম্মদ সামাদ, আনিসুল হক, আসলাম সানী প্রমুখ কবিও ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সৈয়দ শামসুল হক বলেন,'' দীর্ঘ এক দুঃসময়ের পর দেশ এখন সুসময়ের দিকে অগ্রসর হয়েছে। এটা সম্ভব হয়েছে মানুষের শুভ চেতনার জন্য। দেশে যে গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে তা অব্যাহত থাকলে সংস্কৃতি চর্চার জয় হবে।'' তিনি কবিতাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ারও আহবান জানান। কবি হাবিবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে ঘোষণাপত্র পাঠ করেন মোহন রায়হান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবিতা পরিষদের আহবায়ক রবিউল হুসাইন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পিনু প্রমুখ। বিকাল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে কবিতা পাঠের আসর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এজে/জিএনএ/১৩৪৬ ঘ.