ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্যাংকক হসপিটাল মেডিকেল সেন্টার বাংলাদেশের জটিল রোগীদের চিকিৎসা সেবা দিতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিনটি লিয়াঁজো অফিস খুলেছে।
স্কয়ার হাসপাতালের সঙ্গে যৌথভাবে কাজ করতে থাই হাসপাতালটি একটি সমঝোতা স্মারক সই করছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ব্যাংকক হসপিটাল মেডিকেল সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ছাত্রি ডুয়াংনেট এ কথা জানান।
ডুয়াংনেট বলেন,'' রোগীর সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। পর্যায়ক্রমে বাংলাদেশে আমাদের কর্মপরিধি বাড়ানোর চিন্তা-ভাবনাও রয়েছে।''
৬ শ' চিকিৎসক ও দুই হাজার ৩ শ' কর্মী নিয়ে ব্যাংকক হসপিটাল মেডিকেল সেন্টারের হাসপাতালগুলোতে ক্যান্সার ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা থাইল্যাণ্ডের ভিসাসহ ব্যাংককে থাকা-খাওয়ার বিষয় নিয়ে
সহযোগিতার কথাও জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. ভিরাসাথ পেটপিসিট, সহকারি পরিচালক ডা. শক্তি রঞ্জন পাল, বাংলাদেশ অফিসের প্রধান নির্বাহী ড. শাহ সিরাজী প্রমূখ। স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ ।
ব্যাংকক হসপিটাল মেডিকেল সেন্টার বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বেসরকারি হাসপাতাল গ্র"প।
বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার অপ্রতুলতা ও অনেক ক্ষেত্রে মানের ঘাটতির সুযোগ নিয়ে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের হাসপাতালগুলো ক্রমেই বেশি করে এখানকার উচ্চবিত্ত ও ক্রমবর্ধমান উচ্চমধ্যবিত্ত শ্রেণীকে লক্ষ্য করে এগিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/এসকে/২২৩৩ঘ.
bdnews24