ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসেসিয়েশন (বিটিএমএ) মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও পোশাক মেশিনারি প্রদর্শনী ২০০৯ এর আয়োজন করেছে।
আগামী ৮-১১ ফেব্র"য়ারি চারদিন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার বিটিএমএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান উপস্থিত থাকবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৩০০ঘ.
bdnews24