সিলেট, ১৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সিলেটে আনন্দমুখর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহর থেকে ভোর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দিনভর শোভাযাত্রা ও মিছিলসহ নানাভাবে আনন্দ-উল্লাস করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
দিবসের প্রথম প্রহরে পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, জেলা পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ দুইশতাধিক সংগঠন। বুধবার ভোরে বিভিন্ন সংগঠন প্রভাতফেরি করে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।
মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে সিলেট স্টেডিয়ামে জেলা প্রশাসনের কুচকাওয়াজ অনুষ্ঠানেও ছিল অনেক লোক সমাগম।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে উ
bdnews24