ঢাকা, ৩০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে শুক্রবার নানা বয়সের হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ।
সকালে শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।
কেন্দ্রের বর্তমান ও সাবেক সদস্য, শুভানুধ্যায়ী, কর্মী, স্বেচ্ছাসেবক, বই পড়া কর্মসূচির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীসহ কয়েক হাজার নানা শ্রেণী-পেশার মানুষ স্লোগান, ঢাকঢোল, নৃত্যসহকারে এ শোভাযাত্রায় অংশ নেন।
এ সময় কারো হাতে ছিল রঙ-বেরঙের ফেস্টুন, গায়ে জড়ানো ছিল বর্ণিল পোশাক ও মুখোশ।
অনেকে ঘোড়ার টমটম বা হাতির পিঠে চড়ে শোভাযাত্রায় অংশ নেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িগুলোও শোভাযাত্রার সঙ্গে সঙ্গে চলতে থাকে।
শোভাযাত্রায় অনেকের মধ্যে অংশ নেন
bdnews24