২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ইনহেলার ব্যবহারে হৃদরোগের ঝুঁকি বাড়ে: গবেষণা

ফুসফুসের গুরুতর সমস্যায় ব্যবহৃত হয় এমন ইনহেলার মারাত্মক ধরণের হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলে ব্রিটিশ লাঙ ফাউন্ডেশনের এক গবেষণায় জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

লন্ডন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- ফুসফুসের গুরুতর সমস্যায় ব্যবহৃত হয় এমন ইনহেলার মারাত্মক ধরণের হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলে ব্রিটিশ লাঙ ফাউন্ডেশনের এক গবেষণায় জানা গেছে। ১৫ হাজারেরও বেশি মানুষের ওপর পরিচালিত এ গবেষণায় জানা যায়, নাক দিয়ে টেনে অ্যান্টিকোলিনারজিক জাতীয় ওষুধ গ্রহণ করায় হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য হৃদরোগের কারণে মৃত্যু ঝুঁকি ৫৮ শতাংশ বেড়ে যায়। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের এক সাময়িকীতে এ গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) আক্রান্ত রোগীদের বহুল ব্যবহৃত দুটি ওষুধ হল 'অ্যাটরোভেন্ট' এবং 'স্পিরিভা' যাতে অ্যান্টিকোলিনারজিক উপাদান রয়েছে। এ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেরাই এ বছরের শুরুতে এসব ইনহেলার ব্যবহারে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করার পর ড. ইয়ন লোকের দল এ বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন। গবেষকরা যে ১৭টি গবেষণা পর্যালোচনা করেছেন তাতে দেখা যায়, ইপ্রাট্রোপিয়াম (অ্যাটরোভেন্ট) এবং টাইয়োট্রোপিয়াম (