ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি পর্যটক আকর্ষণ ও পর্যটনকে দেশের মানুষের কাছে আরও জনপ্রিয় করার লক্ষ্যে বৃহস্পতিবার শুরু হয়েছে 'বাংলালিংক-পর্যটন বিচিত্রা দ্বিতীয় ঢাকা ট্যুরিজম ফেয়ার ২০০৮'।
রাজধানীর বসুন্ধরা সিটিতে চার দিনের এ মেলায় অংশ নিচ্ছে চারটি বিমান পরিবহন সংস্থা, ১২টি হোটেল ও নয়টি রিসোর্ট, ৪৩টি ট্যুর অপারেটর ও ট্র্যাভেল এজেন্ট, ১২টি অ্যাডভেঞ্চার ক্লাব, ৬টি ট্রাভেল শপ, ২টি পর্যটন বিষয়ক পত্রিকাসহ ৪টি সরকারি ও বেসরকারি পর্যটন সংস্থা। ১০০টি স্টলে নিজেদের সেবা সম্পর্কিত তথ্য ও পণ্যের পসরা সাজিয়ে বসেছে এসব প্রতিষ্ঠান।
মেলার প্রতিদিনের আয়োজনের মধ্যে থাকছে ভ্রমণ লেখক, আলোকচিত্রী, পর্যটন গবেষক, পর্যটন পেশাজীবি ও অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যদের নিয়ে 'ভ্রমণ আড্ডা' এবং পর্যটন বিষয়ক কর্মশালা।
বৃহস্পতিবার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সা
bdnews24