২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারি কায়াতে বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের চিত্র প্রদর্শনী

বাংলাদেশ ও ভারতের ১১ শিল্পীর আঁকা চিক্রকর্ম নিয়ে রোববার উত্তরার গ্যালারি কায়াতে শুরু হয়েছে প্রদর্শনী 'র‌্যাপসোডি' ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ও ভারতের ১১ শিল্পীর আঁকা চিক্রকর্ম নিয়ে রোববার উত্তরার গ্যালারি কায়াতে শুরু হয়েছে প্রদর্শনী 'র‌্যাপসোডি' । সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, শিল্পী আমিনুল ইসলাম ও বিজন ভট্টাচার্য রোববার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। ১২ দিনের এ প্রদর্শনীতে তেল রঙ, অ্যাক্রেলিক, কালি ও চারকোল মাধ্যমের মোট ৪৭টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের শিল্পী আমিনুল ইসলাম, মর্তুজা বশীর, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, রণজিত দাস, কাজী রাকিব এবং ভারতের বিজন চৌধুরী, কাশীনাথ সালবি, প্রকাশ বাইচ, গৌতম পার্থ রায় ও সুখময় মজুমদারের চিত্রকর্ম রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর বলেন, "শিল্পীদের কোনো সীমারেখা নেই। তাদের শিল্পকর্মের যোগাযোগের মাধ্যমে মানুষে মানুষে সম্পর্ক গড়ে ওঠে। পারস্পরিক সমস্যা সমাধানে তারা এগিয়ে আসেন।" উত্তরার ৪ নম্বর সেক্টরে গ্যালারি কায়াতে এ প্রদর্শনী চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএমএ/টিএইচ/জেকে/২১৫৯ ঘ.