২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেদিনের সেই ঢাকা

১৬ জুলাই চারশ বছরে পা দিল ঢাকা নগরী। ১৬০৮ সালের ১৬ জুলাই মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে সুবেদার ইসলাম খান 'লালবাগ-ইসলামপুর-বাবুবাজার' এলাকা নিয়ে গঠিত জাহাঙ্গীরনগরকে বাংলার রাজধানী ঘোষণা দেন। ৪০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী সর্দারি প্রথা ও বিনোদন ব্যবস্থা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য লিখেছেন ঢাকার পুরনো বাসিন্দা প্রবীণ আলোকচিত্র সাংবাদিক মনোয়ার আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৬ জুলাই চারশ বছরে পা দিল ঢাকা নগরী। ১৬০৮ সালের ১৬ জুলাই মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে সুবেদার ইসলাম খান 'লালবাগ-ইসলামপুর-বাবুবাজার' এলাকা নিয়ে গঠিত জাহাঙ্গীরনগরকে বাংলার রাজধানী ঘোষণা দেন। ৪০০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী সর্দারি প্রথা ও বিনোদন ব্যবস্থা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য লিখেছেন ঢাকার পুরনো বাসিন্দা প্রবীণ আলোকচিত্র সাংবাদিক মনোয়ার আহমেদ। মনোয়ার আহমেদ, আলোকচিত্র সাংবাদিক,ঢাকার পুরনো বাসিন্দা ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৬ জুলাই চারশ বছরে পা দিল ঢাকা নগরী। জাহাঙ্গীরনগর নাম নিয়ে যাত্রা শুরু করা সেকালের প্রাদেশিক রাজধানী ঢাকা এখন এক আধুনিক রাষ্ট্রের রাজধানী। জনসংখ্যার বিচারে বিশ্বের প্রধান কয়েকটি নগরীর একটি। ১৬০৮ সালের ১৬ জুলাই মোগল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে সুবেদার ইসলাম খান 'লালবাগ-ইসলামপুর-বাবুবাজার' এলাকা নিয়ে গঠিত জাহাঙ্গীরনগরকে বাংলার রাজধানী ঘোষণা দেন। আজকের ঢাকা ও পুরনো ঢাকার চিত্রে আকাশ-পাতাল তফাৎ। বলতে গেলে সমতল ভূমি আর পাহাড় চূড়ার মতো ব্যবধান। এখন জনসংখ্যা বহুগুণে বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়েই যেন বেড়েছে নগরায়নও। আমার মনে আছে, নিকট অতীতের সর্দার প্রথার কথা। এই সর্দার প্রথা চালু হয়েছিল ১৮৭৬ সালে। নবাব আবদুল গণি প্রস্তাবিত এ বিচারিক প্রথা চালু হয় নবাব স্যার সলিমুল্লাহ'র আমলে। ১৯৫০ সালের কথা বলছি। আমি দেখেছি, ঢাকার মহল্লায় মহল্লায় পঞ্চায়েত প্রথার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হয়েছে। কেবল বিচারিক ফয়সালাই করা হতো না, সামাজিক বিভিন্ন জনহিতকর কাজও সম্পন্ন করতেন সর্দাররা। আমার যতটুকু মনে পড়ে, সময়টি ১৯৫১ সাল। ভাষা আন্দোলনের এক বছর আগের স্মৃতি। আমি ইসলামপুরের নবরায় লেনে বাস করি। মহল্লায় তখন বাস করতো একেবারে নিঃস্ব দরিদ্র একটি পরিবার। ঘরের বিবাহযোগ্যা মেয়েটিকে পাত্রস্থ করার মতো অর্থ পরিবারটির ছিল না। একদিন সকালে শুনি, ওই মেয়েটির বিয়ের আয়োজন চলছে। পাড়ার অন্যদের মতো আমাকেও আমন্ত্রণ জানানো হয়। কাদের সর্দার নিজ উদ্যোগে অর্থ দিয়ে ওই অসহায় পরিবারের দুর্দিনে এগিয়ে এসেছিলেন। ঢাকায় এরকম আরো অনেক সর্দার ছিলেন। যেমন রায় সাহেবের বাজারের ইলিয়াস সর্দার, কলতা বাজারের সিদ্দিক সর্দার, সমসাবাদের কালাচাঁন সর্দার, সিদ্দিক বাজারের মতি সর্দার, আলু বাজারের মাজেদ সর্দার, সূত্রাপুর এলাকার মওলা বক্স সর্দার। স্থানীয় বিষয়গুলো পরিচালনার তাদের দক্ষতায় উপকৃত মানুষ পরম সন্তুষ্টির সঙ্গে তাদের দীর্ঘায়ু কামনা করতেন। ঢাকায় পঞ্চায়েতের সংখ্যা ছিল ১৩৩টি। দুই ভাগে বিভক্ত এ পঞ্চায়েতে এক অংশে বাংলা ভাষাভাষীরা ছিলেন 'বারা' বা 'বারোর' অধীনে। অন্য অংশের ঢাকাইয়া উর্দুভাষীরা ছিলেন 'বাইস' পঞ্চায়েতে। মহল্লার সর্দার নির্বাচন করতেন এলাকার লোকজনই। সর্দারের আসনে বসবার দিন ঢাকার নবাব অথবা নবাবের প্রতিনিধির উপস্থিতিতে তাকে পাগড়ি পরানোর রীতি ছিল। ঢাকার বাসিন্দাদের বিনোদনের জন্য প্রেক্ষাগৃহের যাত্রা বৃটিশ আমলে। সে সময়ে ঢাকায় ১১টি প্রেক্ষাগৃহ ছিল। এগুলো হল- লায়ন সিনেমা, নিউ পিকচার হাউজ, সিনেমা প্যালেস (রূপমহল), তাজমহল, মায়া, প্যারাডাইজ, মুন, মানসী, নাগরমহল (বর্তমানে চিত্রামহল), মুকুল সিনেমা (বর্তমানে আজাদ) ও বৃটেনিয়া। আর পাকিস্তান আমলে এর সঙ্গে যুক্ত হয়- মধুমিতা, অভিসার, জোনাকি, বলাকা, আনন্দ, গুলিস্তান প্রেক্ষাগৃহ। পাকিস্তানের প্রথম রঙিন উর্দু ছবি 'সঙ্গম'-এর মূল চিত্রায়ন হয় ঢাকার তেজঁগাওয়ে অবস্থিত চলচিত্র উন্নয়ন সংস্থায় (এফডিসি)। জহির রায়হানের পরিচালনায় ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন খলিল, হারুন, রোজী ও সুমিতা। রঙিন ফিল্মে ছবি তোলার পুরো কাজটি করেন আলোকচিত্রী আফজাল চৌধুরী। ১৯৬৪ সালে পশ্চিম ও পূর্ব পাকিস্তানে একযোগে মুক্তি পাওয়া ছবিটি হিট হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/