লিটন হায়দার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
আবু নোমান সজীব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ফুলবাড়ি থানা ভবনটি ১৩২ বছরের পুরনো; ১৮৭৫ সালে নির্মিত জরাজীর্ণ এ ভবনেই কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বললেন, "মাথার ওপর ছাদ ভেঙে পড়ার আশঙ্কা নিয়েই কাজ করে যাচ্ছি। আর সামান্য বৃষ্টিতেই পানি পড়ে। তখন কাগজপত্র রায় আলমারিগুলো টানাটানি করতে হয়।"
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় দুই মাস আগেও ছিল কাঠের হাজতখানা। স্থানান্তরযোগ্য এ হাজতখানাকেই 'কবুতরের খাঁচা' বলেই চিনতো সবাই। ১৯৩২ সালে নির্মিত জরাজীর্ণ টিনের ভবনেই চলে থানার কাজ।
শুধু ফুলবাড়ি আর করিমগঞ্জই নয়, সারাদেশে এ রকম থানা ভবন রয়েছে ২০০টি। যেগুলোকে পুলিশ প্রশাসনই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে।
পুলিশ বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট ৫৯৯টি থানার মধ্যে ২০০টি থানা ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৫০টি অতি ঝুঁকিপূর্ণ। এসব ভবন ভেঙে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২৪টি রেলওয়ে থানা (জিআরপি) এবং দুটি নৌ-থানা মিলিয়ে দেশে মোট থানার সংখ্যা ৫৯৯টি। এর মধ্যে দাতা সংস্থা এবং সরকারের নিজস্ব অর্থায়নে স্বাধীনতার পর এখন পর্যন্ত মাত্র ১৬২টি থানার নিজস্ব ভবন তৈরি হয়েছে। নিজস্ব ভবন নেই, এমন থানার সংখ্যা ১৩০টি এবং নিজস্ব জমি নেই এমন থানা রয়েছে ১২০টি। এসব থানার বাইরে পুলিশের আরও কয়েকটি ইউনিটের মধ্যে রয়েছে ১২৪টি তদন্ত কেন্দ্র, ৩৫১টি ফাঁড়ি এবং ১৬১টি ক্যাম্প।
অতি ঝুঁকিপূর্ণ থানা ভবনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ১৪টি, চট্টগ্রাম বিভাগে ১৬টি, রাজশাহী বিভাগে ১১টি, খুলনা বিভাগে ৪টি, বরিশাল বিভাগে ৩টি এবং সিলেট বিভাগে ২টি।
দেশের অন্যতম পুরানো থানা ভবনগুলোর মধ্যে রয়েছে, ১৯১৩ সালে তৈরী ময়মনসিংহের নান্দাইল ও হালুয়াঘাট থানার আধাপাকা ভবন, ১৯১৬ সালে তৈরী ফুলপুর থানার আধাপাকা ভবন, ১৮৭৬ সালে তৈরী ফরিদপুরের ভাঙ্গা থানার পাকা ভবন, ১৮৭৫ সালে তৈরী দিনাজপুরের ফুলবাড়ি থানার পাকা ভবন, ১৮৯৯ সালে তৈরী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আধাপাকা টিনশেড ভবন, ১৯০২ সালে তৈরী রংপুরের মিঠাপুকুর থানার আধাপাকা টিনশেড ভবন, ১৮৯৩ সালে তৈরী নাটোর সদর থানার আধাপাকা ভবন, ১৮৯৯ সালে তৈরী নাটোরের লালপুর থানার পাকা ভবন এবং ১৯০৮ সালে তৈরী পঞ্চগড়ের বোদা থানার পাকা ভবন।
পুলিশ বিভাগের চিহ্নিত করা জরাজীর্ণ থানা ভবনগুলোর মধ্যে চট্টগ্রাম রেঞ্জে এ সংখ্যা সবচেয়ে বেশি, ৩৩টি। এছাড়া ঢাকা রেঞ্জে ২৮টি, রাজশাহী রেঞ্জে ২১টি, খুলনা রেঞ্জে ১০টি, সিলেট রেঞ্জে ৭টি, বরিশাল রেঞ্জে ৯টি, ঢাকা মহানগরীতে ৩টি, চট্টগ্রাম মহানগরীতে ২টি এবং খুলনা মহানগরীতে ১টি থানা ভবন রয়েছে জরাজীর্ণ। এর বাইরে রেলওয়ে পুলিশের ২৪টি থানা ভবনের সবগুলোই জরাজীর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক তলা জরাজীর্ণ থানা ভবনটির ক রয়েছে মাত্র তিনটি। এর মধ্যে একটি ভারপ্রাপ্ত কর্মকর্তার, একটি ক অস্ত্রাগার হিসেবে এবং বাকি একটি কে ডিউটি অফিসারসহ থানার অন্য সব কর্মকর্তারা বসেন। জায়গার অভাবে থানার হাজতখানা করা হয়েছে টিনশেড ব্যারাকের দুটি ক নিয়ে।
আবুল কালাম আজাদ বলেন, "কোন সময় ভেঙে পড়ে এ আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করছি। আর বর্ষাকাল এলে আমরা আরও বেশি বিপাকে পড়ি। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। এতে মামলা সংক্রান্ত জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ কারণে বৃষ্টির সময় অন্য দায়িত্ব বাদ দিয়ে আলমারি টানাটানি করতেই সময় যায়।"
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা বলেন, "অতি জরাজীর্ণ চারচালা ভবনটির দেয়ালও টিনের। থানা ভবনে একটি আলোচিত হাজতখানা ছিলো। কাঠের তৈরী এ হাজতখানাটি কবুতরের খাঁচা হিসেবেই বহুল পরিচিত ছিলো। হাজতখানাটি এক জায়গা থেকে অন্য জায়গায়ও নেওয়া যেতো।"
তবে মাস দেড়েক আগে জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের উদ্যোগে মেরামত কাজের টাকা বাঁচিয়ে আধাপাকা আরও একটি টিনশেড ভবন তৈরী করা হয়েছে বলে ওসি জানান। দুটি ভবনেই এখন একসঙ্গে কাজ চলে। কাঠের হাজতখানাটি ভেঙে ফেলা হয়েছে। এখন নতুন ভবনের দুটি ক নিয়ে হাজতখানা ও অস্ত্রাগার করা হয়েছে।
স
bdnews24