২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হওয়ার জন্য সার্জারি করিয়েছেন নাওমি

মা হওয়ার জন্য নিজের শরীরে জটিল এক সার্জারি করিয়েছেন নাওমি ক্যাম্পবেল। খবর জিনিউজডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

জুন ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- মা হওয়ার জন্য নিজের শরীরে জটিল এক সার্জারি করিয়েছেন নাওমি ক্যাম্পবেল। খবর জিনিউজডটকমের। ৩৮ বছর বয়সী এই ব্রিটিশ সুপারমডেল তথ্যটা প্রকাশ করে আরো জানিয়েছেন যে, মা হওয়ার জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্যই জটিল ওই অপারেশনটা জরুরি হয়ে পড়েছিল। এখন আর স্বপ্ন পূরণে কোনো বাধা নেই। নাওমি অবশ্য বিস্তারিত জানাননি, অপারেশনটা কী ধরনের ছিল কিংবা এখনই বা তার শারীরিক অবস্থা কেমন। "এখন আমি চাইলেই একটা বাচ্চা নিতে পারব," বলেছেন নাওমি। 'মা হওয়ার বিষয়ে আমি এতটাই মরিয়া যে, বাচ্চার বাবা কে হবে, তা নিয়েও ভাবছি না। আমি শুধু জানি, আমি তৈরি।" ওকে সাময়ীকিকে দেওয়া তার বক্তব্য উদ্ধৃত করে কনট্যাক্টমিউজিক জানিয়েছে, জীবনে স্থিতি আনতেই বাচ্চা নিতে চাইছেন ক্যাম্পবেল। "আমি জানি, একটা বাচ্চা নিলেই আমার মধ্যে পরিবর্তন আসবে," বলেছেন নাওমি। "মনটাও প্রশান্ত হবে। নিজের পুরো অস্তিত্ব দিয়েই তো বাচ্চাটাকে লালন-পালন করতে হবে, কাজেই এ বিষয়ে কোনো আপসও করব না।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনআই/এমআইআর/