২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শুরু হয়েছে লালন উৎসব

ফকির লালন শাহ স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শনিবার থেকে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

কুষ্টিয়া, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফকির লালন শাহ স্মরণে কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব শনিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে দেশি-বিদেশি পর্যটক, বাউল-ফকির ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুষ্টিয়ার লালনের মাজার প্রাঙ্গন। লালনের আখড়া বাড়ি (লালন একাডেমি) চত্বরে লালন স্মৃতিচারণ, আলোচনাসভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাজার প্রাঙ্গনে বসেছে তিন দিনের লালন মেলা। উৎসব শেষ হবে ২৪ মার্চ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউনুসুর রহমান বলেন, "বাউল সম্রাট ফকির লালন শাহ ছিলেন মানবতাবাদী ও অসা