ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত সাংবাদিক, ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক স্মরণে ২১ ও ২২ মার্চ দুই দিনব্যাপী স্মরণসভা আয়োজন করেছে কণ্ঠশীলন।
'ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব' শিরোনামের ওই স্মরণসভার মধ্যে ২১ মার্চ মিলনোৎসব অনুষ্ঠিত হবে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এবং ২২ মার্চ কেন্দ্রীয় গণ গ্রন্থাগারে।
বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কন্ঠশীলনের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ এ তথ্য জানান। এতে কন্ঠলীলন সভাপতি শিল্পী কাইয়ূম চৌধুরীও উপস্থিত ছিলেন।
কন্ঠশীলনের প্রশিক্ষক গোলাম সারোয়ার জানান, প্রথমদিনের দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নারিউদ্দিন ইউসুফ, বাংলাদেশ আবৃত্তি পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিব উল্লা সিরাজি। দ্বিতীয় দিন ওয়াহিদুল হক স্মরণে স্মারক বক্তৃতা দিবেন সব্যসাচি লেখক সৈয়দ সামসুল হক।
১৯৮৪ সালে ওয়হিদুল হক কন্ঠশীলন প্রতিষ্ঠা করেন। ২০০৭ সালের ২৭ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এএল/এমএ/১৫৫৫ঘ.
bdnews24