২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্টমার্টিনের আকাশে ঘুড়ির মেলা

রূপচাঁদা, ডলফিন, কচ্ছপ, সাপ, প্যাঁচা, বাদুর, প্রজাপতি, সূর্য নানা অবয়ব নিয়ে সেন্টমার্টিনের আকাশে শুক্রবার উড়ে বেরালো নানা রঙের ঘুড়ি। 'ছবির হাট' এর চতুর্থ ঘুড়ি উৎসবে এদিন ছিল প্রতিযোগিতা পর্ব। এবারের উৎসবের শ্লোগান হচ্ছে 'উড়াই মনের ঘুড়ি'। চারুকলা ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিচালিত 'ছবির হাট' এই উৎসবের আয়োজক। চারুশিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ ঢাকা থেকে সেন্টমার্টিন এসেছেন এই উৎসবে অংশ নিতে। পর্যটক ও স্থানীয়রাও এদিন হয়ে উঠেছেন উৎসবের অংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রূপচাঁদা, ডলফিন, কচ্ছপ, সাপ, প্যাঁচা, বাদুর, প্রজাপতি, সূর্য নানা অবয়ব নিয়ে সেন্টমার্টিনের আকাশে শুক্রবার উড়ে বেরালো নানা রঙের ঘুড়ি। 'ছবির হাট' এর চতুর্থ ঘুড়ি উৎসবে এদিন ছিল প্রতিযোগিতা পর্ব। এবারের উৎসবের শ্লোগান হচ্ছে 'উড়াই মনের ঘুড়ি'। চারুকলা ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পরিচালিত 'ছবির হাট' এই উৎসবের আয়োজক। চারুশিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ ঢাকা থেকে সেন্টমার্টিন এসেছেন এই উৎসবে অংশ নিতে। পর্যটক ও স্থানীয়রাও এদিন হয়ে উঠেছেন উৎসবের অংশ। গত ২৪ ফেব্র"য়ারি শুরু হয় উৎসবের কর্মশালা পর্ব। ঘুড়িয়াল অর্থাৎ ঘুড়ি তৈরির কারিগর ও বিশেষজ্ঞরা এতে ঘুড়ি তৈরির পাঠ দেন নবীন ঘুড়িয়ালদের। আর শুক্রবার ছিল ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার পর্ব। আয়োজকদের ভাষায় এটি উড়িয়ালদের দিন। সেন্টমার্টিনের 'সীমানা পেরিয়ে' রিসোর্টের সামনের সমুদ্র সৈকতে সকাল ১০টা থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষে গিয়াস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সাল থেকে ছবির হাটের ব্যানারে এ উৎসব হচ্ছে। নাগরিক জীবনের দমবন্ধ পরিবেশ ছেড়ে আমাদের শিশুরা এখানে এসে ঘুড়ি উড়ানোর সুযোগ পাচ্ছে, এটাও উৎসবের একটা একটি উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএম/এএমটি/জেকে/এমআই/১৮২৫ ঘ.