২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্ত জাগ্রত দ্বারে

রঙ আর রূপের পসরা সাজিয়ে আবার এসেছে ঋতুরাজ। আজ বুধবার পয়লা ফাল্গুন। বাংলার শ্যামল প্রান্তে, দিক-দিগন্তে বসন্তের বারতা নিয়ে ফাল্গুন আজ 'জাগ্রত দ্বারে'। রাজধানীর চারুকলা ইন্সটিটিউটের বকুল তলায় সকালে যন্ত্রসঙ্গীত ও ধ্র""পদী সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয়েছে ঋতুরাজকে বরণের উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 04:39 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রঙ আর রূপের পসরা সাজিয়ে আবার এসেছে ঋতুরাজ। আজ বুধবার পয়লা ফাল্গুন। বাংলার শ্যামল প্রান্তে, দিক-দিগন্তে বসন্তের বারতা নিয়ে ফাল্গুন আজ 'জাগ্রত দ্বারে'। রাজধানীর চারুকলা ইন্সটিটিউটের বকুল তলায় সকালে যন্ত্রসঙ্গীত ও ধ্র""পদী সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয়েছে ঋতুরাজকে বরণের উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনের মোহনা পর্যন্ত সর্বত্র সকাল থেকে বাসন্তী রঙের শাড়ি আর খোঁপায় ফুল গোঁজা মেয়ে আর পায়জামা-পাঞ্জাবী পরা ছেলেদের পদচারণায় মুখর। বাসন্তী রঙের হরেক রকমের জামা পড়ে শিশুরাও ঋতুরাজকে বরণ করছে তাদের মতো করে। বসন্তকে বরণ করতে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ প্রতিবারের মতো এবারও চারুকলা ইন্সটিটিউটের বকুলতলায় আয়োজন করেছে সঙ্গীতানুষ্ঠানে। ইন্সটিটিউটের বাইরে বসে গেছে ছোটখাটো একটি মেলাও। এ ছাড়া ছায়ানট, বুলবুল ললিতকলা একাডেমি, নজরুল একাডেমি, সুরধারা, সুরতীর্থ, গীতাঞ্জলী, খেলাঘর, জাতীয় কবিতা পরিষদ, সঙ্গীত ভবনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে নিতে সারা দেশেই তরুণী ও মহিলারা বাসন্তী শাড়ি বা সালোয়ারে আলো করে তুলবেন চারপাশ। পাঞ্জাবি-ফতুয়ায় সেজে তাদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা থাকবে অনেক পুরুষেরও। আর প্রকৃতিকে তো সাজের কথা মনে করিয়ে দিতে হয়না। এরই মধ্যে পলাশ আর শিমুল আর নাম না জানা বুনো ফুল ফুটেছে মেলাই। পাতা ঝরার দিনকে বিদায় জানিয়ে নবপল্লবে গাছেরা সেজে উঠতে শুরু করেছে এই ক্রমহ্রাসমান সবুজ আর নানা দু:খ-শোক-অভাবের মধ্যেও। দখিনা বাতাস আর কোকিলের কুহুতানে মানুষের মনে মাদকতার ছোয়া জাগাতে এসেছে বসন্ত। শীতের হিমেল পরশে প্রকৃতি রঙ অনেকটাই হারিয়ে ফেলে যে বিবর্ণ রূপ নিয়েছিল, বসন্তের আগমনে এখন তাতে জেগে উঠছে নবীন প্রাণের ঢেউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসএম/এসকে/১১০৮ঘ.