২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেইন্ট মার্টিন'স এ চতুর্থ ঘুড়ি উৎসব

প্রতি বছরের মত এবারও প্রবাল দ্বীপ সেইন্ট মার্টিন'স এ অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ঘুড়ি উৎসব ০৮'। শাহবাগের 'ছবির হাট' এর সঙ্গে সংশ্লিষ্টদের আয়োজনে এটি হচ্ছে চতুর্থ ঘুড়ি উৎসব। ঘুড়ি উৎসবে প্রতি বারের মত এবারও ছাত্র, শিক্ষক, শিল্পী, চাকুরীজীবি, সাংবাদিক সহ নানা পেশার নানান বয়সি মানুষেরা অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রতি বছরের মত এবারও প্রবাল দ্বীপ সেইন্ট মার্টিন'স এ অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ঘুড়ি উৎসব ০৮'। শাহবাগের 'ছবির হাট' এর সঙ্গে সংশ্লিষ্টদের আয়োজনে এটি হচ্ছে চতুর্থ ঘুড়ি উৎসব। ঘুড়ি উৎসবে প্রতি বারের মত এবারও ছাত্র, শিক্ষক, শিল্পী, চাকুরীজীবি, সাংবাদিক সহ নানা পেশার নানান বয়সি মানুষেরা অংশ নেবেন। প্রথম দলটি (যাদের নাম ঘুড়িয়াল) বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপটির উদ্দেশ্যে পথে রওয়ানা হবেন ২২ ফেব্র"য়ারি। সেখানে পৌঁছে এই দলের সদস্যরা সপ্তাহব্যাপী বিভিন্ন আকার-আকৃতির শ'খানেক ঘুড়ি বানাবেন এবং তা মুল উৎসবের দিন আকাশে ওড়ানোর মত করে রাখবেন। এই দলের সবাই চারুকলার ছাত্র-ছাত্রী। ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই চারুকলার উল্টোদিকে 'ছবির হাট'-এ শুরু হয়েছে সরাচিত্র আঁকা। বিভিন্ন আকৃতির মাটির সরায় চারুকলার প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের তুলির টানে ফুটে উঠছে নানান বর্ণের নানা রঙের ছবি। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই শিল্পযজ্ঞ। এই সরাচিত্র যে কেউ নির্দিষ্ট মূল্যের বিনিময়ে সংগ্রহ করতে পারেন। এই সরাচিত্র আঁকা ও প্রদর্শনী চলবে ২২ ফেব্র"য়ারি পর্যন্ত। এ ছাড়াও ঘুড়িয়ালদের বানানো বিভিন্ন ধরনের দেশীয় ঘুড়ি ও ঘুড়ি উৎসবের স্মারক টি-শার্ট পাওয়া যাবে ছবির হাটে। উৎসবের পরবর্তী দল (উড়িয়াল হিসেবে যারা পরিচিত) রওয়ানা হবেন ২৭ ফেব্র"য়ারি রাতে। এই দল সেইন্ট মার্টিন'স পৌঁছবেন ২৮ ফেব্র"য়ারি দুপুরে। মুল উৎসব হবে ২৯ ফেব্র"য়ারি । সারাদিনব্যপী সৈকত জুড়ে ঘুড়ি ওড়ানো চলবে। দ্বীপের ছোট ছোট ছেলেমেয়ে, দ্বীপে উপস্থিত সকল পর্যটক, ঢাকা থেকে যাওয়া ঘুড়িয়াল এবং উড়িয়াল দল মিলে ওড়াবে ঘুড়ি। সারা দ্বীপ জুড়ে উৎসব হলেও মুল উৎসব হবে 'সীমানা পেরিয়ে' রিসর্টের সামনের সৈকতে। রাতে থাকবে - বার বি কিউ, গান, র‌্যাফেল ড্র সহ নানান আয়োজন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯৩৯ ঘ.