ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী মতলুব আলীর একটি চিত্র প্রদর্শনী রোববার কলকাতায় শুরু হচ্ছে।
'সময়ের কোলাজ ও চিন্তিত চেতনার ছবি' শিরোনামের এই প্রদর্শনী একাডেমি অব ফাইন আর্টের কেন্দ্রীয় গ্যালারিতে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই শিক্ষকের এটা পঞ্চম একক প্রদর্শনী।
শিল্পীর পরিবারে পক্ষে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রদর্শনীতে ড্রয়িং, জলরং, তেলরং, কোলাজ ও মিশ্র মাধ্যমে আঁকা ছোট, মাঝারি ও বড় আকারের ৬০টি শিল্পকর্ম স্থান পাবে।
দেশের বাইরে মতলুব আলীর এটিই প্রথম প্রদর্শনী। শিল্পী ইতোমধ্যে কলকাতায় পৌঁছেছেন বলে তার পরিবার জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24