ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা নগরীর ৪০০ বছর পূর্তিতে দুই বছরব্যাপী উৎসব শুরু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উৎসব উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
উৎসবের প্রতিপাদ্য হচ্ছে- 'রাজধানী ঢাকার ৪০০ বছর পূর্তিতে আহেন মজি ফুর্তিতে।'
প্রধান উপদেষ্টা বেলনু উড়িয়ে উৎসব উদ্বোধন করেন। দুই দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যায় আতশবাজির সঙ্গে থাকবে ফানুস ওড়ানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন সরাসরি স
bdnews24