২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ এমপি

বাংলাদেশের যেকোনো প্রয়োজনে ব্রিটিশ সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছেন ব্রিটিশ হোম অফিস সিলেক্ট কমিটির চেয়ার কিথ ভাজ এমপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 08:05 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

লন্ডন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের যেকোনো প্রয়োজনে ব্রিটিশ সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জানিয়েছেন ব্রিটিশ হোম অফিস সিলেক্ট কমিটির চেয়ার কিথ ভাজ এমপি। রোববার লন্ডনের হিলটন পার্ক লেনে আয়োজিত বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) বার্ষিক ভোজ সভা ও পদক বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কিথ ভাজ বলেন, "বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক শুধু রন্ধনশিল্পের কারণে নয়। বাংলাদেশের যেকোন প্রয়োজনে ব্রিটিশ সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।" বাংলাদেশের দক্ষ কর্মীদের স্থায়ী অভিবাসনের ক্ষেত্রে ব্রিটিশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। ব্রিটেনে বাঙালিদের প্রতিনিধিত্বকারী এ সংগঠনের অনুষ্ঠানে ইংল্যান্ডের বিভিন্ন এলাকার সেরা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। এছাড়া ক্যাটারার্সদের কৃতি সন্তানসহ ১৭ জনকে বিসিএ পদকে ভূষিত করা হয়। এ বছর বিসিএ অনারারি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে- বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীসহ তিন জনকে। প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন রাইট অনারেবল স্টিফেন টিমস এমপি। অন্যান্যের মধ্যে জনাথন শ' এমপি, ডেরিক হোয়াইট এমপি, শাহিদ মালিক এমপি, লর্ড নাজির আহমেদ, আ্যান মেইন এমপি, লর্ড অ্যান্ডু মওসন, ক্যারোন বাক এমপি, চার্লস ট্যানক এমইপি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ব্রিটেনের রন্ধনশিল্পে চলমান কর্মী সংকট নিরসনে সরকারের সা