২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নৌকা বাইচ, বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থ্রা উদ্যোগে শনিবার বিকেলে সুরমা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিপাত সত্ত্বেও নৌকা বাইচ দেখতে সুরমা পারে মানুষের ঢল নামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

সিলেট, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থ্রা উদ্যোগে শনিবার বিকেলে সুরমা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিপাত সত্ত্বেও নৌকা বাইচ দেখতে সুরমা পারে মানুষের ঢল নামে। দুপুর ২টায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজলুর রহমান নৌকা বাইচ উদ্বোধন করেন। জেলার বিভিন্ন এলাকা ২০টি দল নৌকা বাইচে অংশ নেয়। সুরমা নদীর কুশিঘাট থেকে শুরু হয়ে নৌকা বাইচ শেষ হয় কিন ব্রিজ পয়েন্টে। বাইচের সময় নদীর দু'তীরে হাজারো মানুষ করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। প্রতিযোগিতায় প্রথম হয় কোম্পানীগঞ্জ গোড়ার পাড় দল এবং দ্বিতীয় হয় লেঙ্গুরা উত্তর দল। তৃতীয় স্থান পায় হাতিমনগর দল। সিলেটের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, নৌকা বাইচ বাঙালি সংস্কৃতির অংশ। সিলেটে নৌকা বাইচ একসময় জনপ্রিয় ছিল। আমাদের নিজেদের প্রয়োজনেই নিজস্ব সংস্কৃতির পৃষ্টপোষকতা করতে হবে। আয়োজন করতে হবে বার বার। সিলেট সিটি করপোরেশন আগামীতে বড় আকারে নৌকা বাইচের আয়োজন করবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.