২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিসের সফটওয়্যার মেলা জানুয়ারিতে

দশটি দেশের দুশ'র বেশি প্রতিষ্ঠানের সফটওয়্যার নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আগামী জানুয়ারিতে '৬ষ্ঠ সফটএক্সপো'। ২৭ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় এ সফটওয়্যার মেলার মূল প্রতিপাদ্য হবে 'মানুষের সঙ্গে প্রযুক্তির নিবিড় সংযোগ'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশটি দেশের দুশ'র বেশি প্রতিষ্ঠানের সফটওয়্যার নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আগামী জানুয়ারিতে '৬ষ্ঠ সফটএক্সপো'। ২৭ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় এ সফটওয়্যার মেলার মূল প্রতিপাদ্য হবে 'মানুষের সঙ্গে প্রযুক্তির নিবিড় সংযোগ'। শনিবার হোটেল সোনারগাঁওয়ে বেসিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বেসিসের পরিচালক এম এ মুবিন খান সংবাদ সম্মেলনে বলেন, প্রতিবছর বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠান এ মেলার মাধ্যমে নিজেদের পণ্য প্রদর্শন করে। এক লাখের বেশি দর্শনার্থী এ মেলায় আসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে পাঁচশর বেশি প্রতিষ্ঠানে ১২ হাজারের বেশি তথ্য প্রযুক্তিবিদ কাজ করছেন। ৩০টিরও বেশি দেশে বাংলাদেশের সফটওয়্যার রপ্তানি হচ্ছে। এ খাত থেকে প্রতি বছর আয় হচ্ছে দুশ' কোটি টাকার বৈদেশিক মুদ্রা। অন্যান্যের মধ্যে ন্যাশনাল ইভেন্ট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম রাওলি, বেসিসের সহ সভাপতি শামীম আহসান ও সেক্রেটারি জেনারেল এম নুরুল আমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২২০৫ ঘ.