২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন ভারতীয় শিল্পী সুনিধি ও কুনাল

লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকা আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান ও কুনাল গাঞ্জাওয়ালা। আগামী ১৭ অক্টোবর বিকেল ৫টায় ঢাকার রেনসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে এই কনসার্ট হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকা আসছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান ও কুনাল গাঞ্জাওয়ালা। আগামী ১৭ অক্টোবর বিকেল ৫টায় ঢাকার রেনসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে এই কনসার্ট হবে। কনসার্টটির আয়োজক সংস্থা 'ইভেন্ট ইন্করপোরেটেড' এর প্রধান মাহমুদ রাজ্জাক জানান, সুনিধি ও কুনাল একদল শব্দ ও যন্ত্রশিল্পীসহ আগামী ১৬ অক্টোবর ঢাকা পৌঁছাবেন। 'মিউজিক ধামাকা বাই সুনিধি এন্ড কুনাল ' নামে এই কনসার্টে ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে সাড়ে তিন হাজার টাকা। আর সাধারণ টিকিট ৫০০ টাকা। টিকিটপ্রাপ্তির স্থান পরে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এমআরএফ/জেকে/২২৪৫ ঘ