২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোটদের পত্রিকা শিশু সাহিত্য পুরস্কার-২০০৭ ঘোষণা করা হয়েছে

'ছোটদের পত্রিকা শিশুসাহিত্য পুরস্কার-২০০৭' ঘোষণা করেছে ছোটদের পত্রিকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় পত্রিকাটি। পাঁচটি বিভাগে ঘোষিত পুরস্কারের মধ্যে রয়েছে, ওই বছরে প্রকাশিত ছোটদের উপন্যাস, ছড়া ও নাটকের জন্য তিনটি, 'ছোটদের পত্রিকা তরুণ লেখক' বিভাগে একটি ও 'ছোটদের পত্রিকা ক্ষুদে লেখক' বিভাগে একটি পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ছোটদের পত্রিকা শিশুসাহিত্য পুরস্কার-২০০৭' ঘোষণা করেছে ছোটদের পত্রিকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় পত্রিকাটি। পাঁচটি বিভাগে ঘোষিত পুরস্কারের মধ্যে রয়েছে, ওই বছরে প্রকাশিত ছোটদের উপন্যাস, ছড়া ও নাটকের জন্য তিনটি, 'ছোটদের পত্রিকা তরুণ লেখক' বিভাগে একটি ও 'ছোটদের পত্রিকা ক্ষুদে লেখক' বিভাগে একটি পুরস্কার। 'ছোটদের পত্রিকা শিশুসাহিত্য' উপন্যাস বিভাগে পুরস্কার পেয়েছেন 'বৃষ্টির ঠিকানা' উপন্যাসের জন্য মুহাম্মদ জাফর ইকবাল। নাটক বিভাগে 'লাল্লু আর চাল্লু' নাটকের জন্য আমীরুল ইসলাম এবং ছড়া বিভাগে 'উড়ান পাখি' ছড়ার বইয়ের জন্য ফারুক হোসেন। 'ক্রিকেটের আড়ালে' উপন্যাসের জন্য মোস্তফা মামুন পেয়েছেন 'ছোটদের পত্রিকা তরুণ লেখক' পুরস্কার এবং 'পাঁচটি সেরা গল্প' এর জন্য 'ছোটদের পত্রিকা ক্ষুদে লেখক' পুরস্কার পেয়েছেন শাকিল ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এমএ/২১৩০ ঘ.