২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর দুর্গতদের সহায়তায় চট্টগ্রামে বাংলালিংকের কনসার্ট ৮ ফেব্র"য়ারি

সিডর দুর্গতদের সহায়তায় বাংলালিংক আগামী ৮ ফেব্র"য়ারি নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছে। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল ও একক শিল্পীরা সেখানে সঙ্গীত পরিবেশন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডর দুর্গতদের সহায়তায় বাংলালিংক আগামী ৮ ফেব্র"য়ারি নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছে। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল ও একক শিল্পীরা সেখানে সঙ্গীত পরিবেশন করবেন। বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলালিংক চট্টগ্রামের আঞ্চলিক বাণিজ্যিক প্রধান কর্মকর্তা বিশ্বজিৎ পাল। এ সময় এলআরবির আইয়ুব বাচ্চু, চ্যানেল আই এর মার্কেটিং ম্যানেজার মাহবুব রহমান উদয় ও কনসার্টের সহযোগী প্রতিষ্ঠান কার্নিভালের কর্মকর্তা শেখ মনিরুল আলম টিপু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্বজিৎ পাল বলেন, এলআরবি, নগর বাউল, মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, সাসটেইনের মতো প্রখ্যাত ব্যান্ড ছাড়াও শিল্পী হায়দার হোসেন কনসার্টে সংগীত পরিবেশন করবেন। তিনি জানান, কনসার্ট থেকে পাওয়া সব অর্থ সিডর দুর্গতদের সাহায্যে দিয়ে দেওয়া হবে। কনসার্ট আয়োজনে চ্যানেল আই, রেডিও টুডে, কার্নিভাল ও ধসধফবৎমধধহ.পড়স সহযোগিতা করছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/২২৪০ ঘ.