২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইউপিএস এর আলোকচিত্র প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির (ডিউপিএস) চার দিনের আলোকচিত্র প্রদর্শনী সোমবার শুরু হয়েছে। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রিড়া কক্ষের সামনে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক গোলাম মোস্তফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির (ডিউপিএস) চার দিনের আলোকচিত্র প্রদর্শনী সোমবার শুরু হয়েছে। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রিড়া কক্ষের সামনে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক গোলাম মোস্তফা। 'শিরোনামহীন' শীর্ষক এ প্রদর্শনীতে ৩৭টি ছবি প্রদর্শন করা হচ্ছে। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। ফটোগ্রাফি সোসাইটির সাধারণ সম্পাদক পার্শা সানজানা জানান, সোসাইটির সাবেক ও বর্তমান সদস্যদের তোলা ছবিগুলো এতে স্থান পেয়েছে। মূলত পর্যটনভিত্তিক ছবিই প্রাধান্য পেয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জেকে/২০৪৫ ঘ.