২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো বাংলাদেশে থাই খাবার প্রশিক্ষণ কোর্স

বাংলাদেশে প্রথমবারের মতো থাই খাবার তৈরি প্রশিক্ষণ কোর্স চালু করছে থাইল্যান্ড সরকার। থাই ট্রেড সেন্টার ও সিটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ১৫ ফেব্র"য়ারি থেকে ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শুরু হবে রাজধানীর সিটি বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রথমবারের মতো থাই খাবার তৈরি প্রশিক্ষণ কোর্স চালু করছে থাইল্যান্ড সরকার। থাই ট্রেড সেন্টার ও সিটি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ১৫ ফেব্র"য়ারি থেকে ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শুরু হবে রাজধানীর সিটি বিশ্ববিদ্যালয়ে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত শালেরম্পল থানিচিট তার দেশের জনপ্রিয় খাবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, "থাই প্রশিক্ষণ কোর্স চালুর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।" সংবাদ সম্মেলনে সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বোরহান উদ্দিন ও থাই দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর কন্যার্ত ভংসকুল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৪৫০ ঘ.