২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম ছিলেন শেকড় সন্ধানী নাট্যকার: সিরাজুল ইসলাম চৌধুরী

সেলিম আল দীন বাংলা নাটকের প্রথাগত রীতি ভেঙ্গে নতুন আঙ্গিক দিয়েছেন। তিনি ছিলেন শেকড় সন্ধানী নাট্যকার। তার সৃষ্টি কর্ম সমকালকে ছাড়িয়ে চিরকালের হয়ে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- সেলিম আল দীন বাংলা নাটকের প্রথাগত রীতি ভেঙ্গে নতুন আঙ্গিক দিয়েছেন। তিনি ছিলেন শেকড় সন্ধানী নাট্যকার। তার সৃষ্টি কর্ম সমকালকে ছাড়িয়ে চিরকালের হয়ে থাকবে। সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সদ্যপ্রয়াত নাট্যকার সেলিম আল দীন স্মরণে এক নাগরিক শোক সভায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন এ কথা বলেন। নাট্যনির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বলেন, সেলিমের নাটকে দেশ, কাল, সংস্কৃতি, এতিহ্য ও আবহমান বাংলার চিত্র পাওয়া যায়। তার মৌলিক রচনা বাংলা নাটককে অনেক সমৃদ্ধ করেছে। সভায় আরও বক্তব্য রাখেন নাট্যকার মামুনুর রশীদ, রামেন্দু মুজমদার, মান্নান হীরা , ম. হামিদ, অধ্যাপক আফসার আহমেদ প্রমূখ। এছাড়া শিমুল ইউসুফ প্রয়াত নাট্যকার রচিত 'চাকা' নাটকের শেষ অংশ পাঠ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.