সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- যে শিশু ভূমিষ্ট হয়নি তার নিরাপত্তার জন্য এখনই রক্ষী নিয়োগ করেছেন হ্যালি বেরি। তার উদ্বেগের কারণ একটি বেনামা চিঠি। ওই চিঠিতে হুমকি দেয়া হয়েছে যে তাকে এবং তার সন্তানকে টুকুরো টুকরো করে কেটে ফেলা হবে। খবর মার্কিন ওয়েবসাইটের।
অস্কার বিজয়ী অভিনেত্রী হ্যালি বেরি ধারণা করছেন, বর্ণবাদী কোন গোষ্ঠী ওই হুমকি দিয়েছে। তিন মাসের সন্তান সম্ভবা এই অভিনেত্রী তার লস এঞ্জেলসের বাসভবনে অজানা এক লোকের কাছ থেকে চিঠিটি পেয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে তাকে এবং তার সন্তানকে কেটে টুকরো টুকরো করা হবে।
৪১ বছর বয়সী এই অভিনেত্রী শ্বেতাঙ্গ কানাডিয়ান মডেল গ্যাব্রিয়েল আব্রের ঔরসে তার প্রথম সন্তান আশা করছেন। অভিনেত্রীর ঘনিষ্ট একটি সুত্র জানিয়েছে, " হ্যালি সাধারনত কোন নিরাপত্তা রক্ষী সঙ্গে রাখেন না । কিন্তু বর্তমানে তিনি নিজের ও সন্তানের নিরাপত্তার জন্য দুজন রক্ষী নিয়োগ করেছেন। হুমকির বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। "
হ্যালির সুপারমডেল বয়ফ্রেন্ড গ্যাব্রিয়েল আব্রে যথাসাধ্য চেষ্টা করছেন গর্ভ ধারনের প্রাথমিক অবস্থায় হ্যালিকে আনন্দে মাতিয়ে রাখতে। "সে পা ম্যাসেজ পছন্দ করে। আমি তা করে দেই।" নিউ ইয়র্কের এক সংবাদমাধ্যমকে বলেছেন তিনি। বান্ধবীর নোনা খাবারের আগ্রহ পুরণের দিকেও তার নজর ষোলআনা। গ্যাব্রিয়েল জানান, " হ্যালি যে কোন রুটি এবং আচার খুব পছন্দ করে। তবে এগুলোকে হতে হবে লবনাক্ত।"
হ্যালির চেয়ে নয় বছরের ছোট এই মডেলেও প্রথমবারের মত পিতা হবার আনন্দে বিভোর হয়ে আছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৮৫৬ ঘ
bdnews24