সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অ্যাঞ্জেলিনা জোলি তার বড় ছেলে ম্যাডক্সকে প্রতিবার একটি দুধদাঁত তোলার জন্য ৫০ ডলার পুরষ্কার দিচ্ছেন। এভাবে তার বাকী সন্তানদেরও পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন তিনি। খবর মার্কিন ওয়েবসাইটের।
ছোটবেলায় দুধদাঁত পড়া নিয়ে অনেক কান্ডই হয়। দুগ্ধপোষ্য শিশুদের ৬ মাস বয়স থেকে ওঠা এসব দাঁত পড়তে শুরু করে ৫/৬ বছর বয়সের সময়, সেখানে ওঠে নতুন দাঁত। দুধদাঁত একটু নড়লেই সেটা ফেলে দেওয়ার জন্য নানা কসরৎ শুরু হয়। শিশুর ভয় কাটানোর জন্য অনেক বাবা - মা অনেক রকম গল্প শোনান। অনেকে বলেন, দাঁত উঠিয়ে ইঁদুরের গর্তে ফেলে দিলে ইঁদুরের মতো ঝকঝকে দাঁত হবে, ইত্যাদি। জমানা বদলে গেছে। আর তারকাদের হাবভাবও অন্যরকম। ফলে জোলি তার সন্তানদের জন্য দাঁতপ্রতি নগদ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ।
স
bdnews24