২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীন দেব বর্মন স্মরণে ডাকটিকেট

যে ক'জন সুরকার ভারতবাসীকে মনোমুগ্ধকর সুরের জালে আছন্ন করে রেখেছেন তাদের মধ্যে শচীন দেব বর্মন অন্যতম। আসছে ১ অক্টোম্বর এই প্রখ্যাত সুরকার ১০১ তম জন্মবাষির্কী। এই উপলক্ষ্যে তার স্মরণে ভারত থেকে প্রকাশিত হচ্ছে ডাক টিকেট। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 10:55 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- যে ক'জন সুরকার ভারতবাসীকে মনোমুগ্ধকর সুরের জালে আছন্ন করে রেখেছেন তাদের মধ্যে শচীন দেব বর্মন অন্যতম। আসছে ১ অক্টোম্বর এই প্রখ্যাত সুরকার ১০১ তম জন্মবাষির্কী। এই উপলক্ষ্যে তার স্মরণে ভারত থেকে প্রকাশিত হচ্ছে ডাক টিকেট। খবর ভারতীয় ওয়েবসাইটের। ভারতের আগরতলায় এই ডাকটিকেট প্রকাশিত হচ্ছে। ডাকটিকিট উদ্বোধন করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রধান পোস্ট মাস্টার জেনারেল। শচীন দেব বর্মন বাঙালী ছিলেন। তবে বোম্বের চলচ্চিত্র জগতে একসময় দাপটের সঙ্গে বিচরণ করেছেন তিনি। অজস্র চলচ্চিত্রে একের পর এক বিখ্যাত সব গান উপহার দিয়েছেন এই অমর শিল্পী ও সুরস্রষ্ঠা। এর মধ্যে 'দেবদাস', 'কাগজ কি ফুল', 'পিয়াসা', 'গাইড', 'জুয়েল থিফ', 'প্রেম পুজারি', 'ট্যাক্সি ডাইভার' ছবির নাম উল্লেখযোগ্য। বর্মন ১৯৫৮ সালে ভারতের সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার পান। ১৯৭৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬৪৮ ঘ