২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিনেজ বুকে এঞ্জেলিনা জোলি ও জেনিফার এনিস্টোন

গিনেজ বুকে একটি বিশেষ শিরোনামে তাদের নাম উঠেছে জেনিফার এনিস্টোন এবং এঞ্জেলিনা জোলির। এই দুই অভিনেত্রী হলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 06:42 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গিনেজ বুকে একটি বিশেষ শিরোনামে তাদের নাম উঠেছে জেনিফার এনিস্টোন এবং এঞ্জেলিনা জোলির। এই দুই অভিনেত্রী হলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর ওয়েবসাইটের। আগেও এই দুই অভিনেত্রী একই সঙ্গে সংবাদপত্রের শিরোনাম হয়েছেন। সেবার শিরোনাম হবার পেছনে ছিলেন অভিনেতা ব্রাড পিট। 'মি. অ্যান্ড মিসেস স্মিথ' ছবির শুটিংয়ের সময় পিট এনিস্টোনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে জোলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গিনেজ রেকর্ডের গবেষকরা এক সংক্ষিপ্ত বিবরণীতে জানান, এই দুজনের গত ১২ মাসের আয় ও বিশ্বব্যাপী গনসংযোগের ভিত্তিতে যৌথভাবে এই সম্মান দেয়া হচ্ছে। তাদের বিচারে বর্তমান সময়ে এই দুই অভিনেত্রী একই সঙ্গে হলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী। পিট ও জোলি সন্তান দত্তক নেবার কারণে গনমাধ্যমের আকর্ষণের কেন্দ্রে রয়েছেন। তারা বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে তিনটি সন্তান দত্তক নিয়েছেন। সব মিলিয়ে তাদের সন্তান সংখ্যা এখন চার। শোনা যাচ্ছে তারা বার্মা থেকে আরও একটি সন্তান দত্তক নেবেন। অন্যদিকে, অভিনেতা ভিন্স ভোগন ও মডেল পল স্কার্লফরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গনমাধ্যমে একাধিকবার আলোচনায় আসেন জেনিফার এনিস্টোন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/২৩৩০ ঘ.