সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নানা কোম্পানির মোবাইল বাজারে আছে। সবগুলোর ডিজাইন খুব নজরকাড়া নয়। এবার ডিজাইনের ক্ষেত্রে বৈচিত্র আনার লক্ষে নেয়া হয়েছে বৈপ্লবিক পদক্ষেপ। বিখ্যাত ইতালিয় ডিজাইনার জিওর্জিও আরমানি মোবাইল ফোনের ডিজাইন করবেন এবার। এ ব্যাপারে দক্ষিন কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স এর সঙ্গে এক চুক্তি করেছেন তিনি সোমবার। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সোমবার আরমানি ও স্যামসাং যৌথভাবে ঘোষনা করে যে, তারা যৌথভাবে বিলাসবহুল মোবাইল ফোন এবং এলসিডি টেলিভিশন সেট উৎপাদন করবে। মিলানে ঘোষিত এ গুরুত্ত্বপূর্ণ চুক্তি অনুযায়ী আরমানি মোবাইল ও টেলিভিশনের ডিজাইন তৈরি করবেন এবং কারিগরি প্রযুক্তি সরবরাহ করবে স্যামসাং ।
আরামানির ডিজাইন করা মোবাইল ফোনটি পুরু হবে মাত্র ১০.৫ মিলিমিটার। এর প্রথম নুমনাটি সোমবার 'মিলান ওম্যানস ফ্যাশান উইক' এ দেখানো হয়েছে। লাক্সারি এলসিডি টেলিভিশনের মোড়ক উম্মোচিত হবে ২০০৮ এর জানুয়ারিতে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৬১৮ ঘ
bdnews24