সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কোকাকোলা থেকে সেল ফোন সব কিছুরই বিজ্ঞাপন করেছেন হৃত্বিক রোশান। এবার প্রসাধন পণ্য সিন্থলের প্রচারণায় নামবেন এই বলিউড তারকা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
খবরটি নিশ্চিত করে হৃত্বিকের বাবা রাকেশ রোশান বলেন, " খবরটা সত্যি। সিন্থলের বিজ্ঞাপনে খুব শিঘ্রই অংশ নিতে যাচ্ছে সে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু আমি জানি না।"
আনুষ্ঠানিক কাজগুলো সারা হচ্ছে এখন। আশা করা হচ্ছে এ সপ্তাহের শেস নাগাদ বিজ্ঞাপনের কাজ শুরু করবেন রাকেশ তনয়।
হৃত্বিকের পরবর্তী ছবি 'যোধা আকবর'। আশুতোষ গোয়ারিকারের এই ছবিটি আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পেতে পারে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৮৩৮ ঘ
bdnews24