২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টিতে ভারত জিতবে: ট্রফি নির্মাতা অমিত পাবুয়াল

যারা ক্রিকেট খেলা দেখেন তাদের কাছে ভারত বা পাকিস্তান খেলা মানেই হাড্ডাহাড্ডি লড়াই। তাই ঠিক এ মূহুর্তে ক্রিকেটপ্রেমীদের নজর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের দিকে। কারনটা আর বলার অপেক্ষা রাখে না। সবাই হয়তো এখন মনে মনে দোয়া করছে তার প্রিয় দল জিতে যাক। কিন্তু যে যাই দোয়া করুক না কেন জিতবে কিন্তু মাত্র একটা দল। বাকী দলটাকে হার স্বীকার করে নিতেই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- যারা ক্রিকেট খেলা দেখেন তাদের কাছে ভারত বা পাকিস্তান খেলা মানেই হাড্ডাহাড্ডি লড়াই। তাই ঠিক এ মূহুর্তে ক্রিকেটপ্রেমীদের নজর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের দিকে। কারনটা আর বলার অপেক্ষা রাখে না। সবাই হয়তো এখন মনে মনে দোয়া করছে তার প্রিয় দল জিতে যাক। কিন্তু যে যাই দোয়া করুক না কেন জিতবে কিন্তু মাত্র একটা দল। বাকী দলটাকে হার স্বীকার করে নিতেই হবে। খেলার আগাম ভবিষ্যতবাণী করার লোকের অভাব নেই এই উপমহাদেশে। তবে সব ভবিষ্যত বক্তার বাণীকে ছাপিয়ে গেছেন ট্রফি নির্মাতা অমিত পাবুয়াল। তিনি ভবিষ্যত বাণী করেছেন , এই খেলায় ভারত জিতে যাবে। আর এর পিছনেও আছে চমকপ্রদ কারণ। তিনি জানিয়েছেন, তার নির্মিত খেলার ট্রফিতে এ পর্যন্ত সবসময় ভারত জিতেছে। এবারও তার কোন ব্যাতিক্রম হবে না বলেই তার বিশ্বাস। তিনি জানান, "আমি বিভিন্ন টুর্নামেন্টের জন্য যে সব ট্রফি বানিয়েছি তার সবগুলোতেই ভারত জিতেছে। ভারত দক্ষিন আফ্রিকার সাথে ফিউচার কাপ জিতলো, মহিলা এশিয়া কাপ জিতলো, পাকিস্তানের বিরুদ্ধে ফ্রেন্ডশিপ কাপও জিতেছে। আমি দোয়া করি এবারও আমার বানানো ট্রফিতে ভারতই জিতবে এবং তারা ট্রফি সঙ্গে নিয়ে ঘরে ফিরবে।" আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ট্রফিও তিনি বানাচ্ছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৭৫৪ ঘ.