২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সট মেসেজই কপাল পুড়িয়েছে শেন ওয়ার্নের

'হলিউড' শেন ওয়ার্নের আদুরে নাম। তিনি ক্রিকেট দিয়ে মিডিয়ায় যেমন আলোচনায় থেকেছেন। নানা অক্রিকেটিয় কারনে ট্যাবলয়েড পত্রিকার শিরোনামেও এসেছেন বিস্তর। সোনালী চুলের এই লেগ স্পিন জাদুকর ১৪৫ টেস্টে ৭৪৫ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি। ক্যারিয়ার জুড়ে তিনি বিতর্কে জড়িয়েছেন ফোন সেক্স, ড্রাগ স্ক্যান্ডাল, জুয়াড়িদের সঙ্গে সখ্য করার জন্য। শাস্তি,জরিমানা বা মুচলেকা দিয়ে প্রায় প্রতিবারই তিনি উতরে গেছেন। কিন্তু লন্ডনে থাকার সময় এক মেয়েকে অশ্লীল টেক্সট মেসেজ পাঠানোর দায় তাকে কড়ায় গন্ডায় মেটাতে হয়েছে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। ওয়ার্নের সাবেক স্ত্রী সিমোনে জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের পর মিটমাটের রাস্তাটি চিরতরে বন্ধ হয়ে যায় ওই ভুল মেসেজটি আসার পর। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সিডনি, ২৪ সেপ্টেম্বের (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'হলিউড' শেন ওয়ার্নের আদুরে নাম। তিনি ক্রিকেট দিয়ে মিডিয়ায় যেমন আলোচনায় থেকেছেন। নানা অক্রিকেটিয় কারনে ট্যাবলয়েড পত্রিকার শিরোনামেও এসেছেন বিস্তর। সোনালী চুলের এই লেগ স্পিন জাদুকর ১৪৫ টেস্টে ৭৪৫ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি। ক্যারিয়ার জুড়ে তিনি বিতর্কে জড়িয়েছেন ফোন সেক্স, ড্রাগ স্ক্যান্ডাল, জুয়াড়িদের সঙ্গে সখ্য করার জন্য। শাস্তি,জরিমানা বা মুচলেকা দিয়ে প্রায় প্রতিবারই তিনি উতরে গেছেন। কিন্তু লন্ডনে থাকার সময় এক মেয়েকে অশ্লীল টেক্সট মেসেজ পাঠানোর দায় তাকে কড়ায় গন্ডায় মেটাতে হয়েছে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে। ওয়ার্নের সাবেক স্ত্রী সিমোনে জানিয়েছেন বিবাহ বিচ্ছেদের পর মিটমাটের রাস্তাটি চিরতরে বন্ধ হয়ে যায় ওই ভুল মেসেজটি আসার পর। খবর বৃটিশ ওয়েবসাইটের। নারী বিষয়ক এক ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় শেন ওয়ার্নের সাবেক স্ত্রী সিমোনে কালাহান জানিয়েছেন, "গত ডিসেম্বরে আমি শেনের সঙ্গে শেষবার দেখা করেছিলাম।" ওই সাক্ষাৎকারে তিনি শেনের অতিমাত্রায় নারী প্রীতির কথা এবং লন্ডনে থাকার সময় মেসেজ চালাচালির কথা খোলাখুলি বলেছেন। সিমোনে বলেন, "আমি তখন মেলবোর্নে। তিন ছেলেমেয়েকে স্কুলের জন্য তৈরি করছিলাম । ঠিক তখনই আমার ফোনে ওই মেসেজটি আসে।" ওই সময় শেন ছিল লন্ডনে। কী ছিল ওই মেসেজে যার জন্য ওয়ার্ন দম্পত্তির সংসারই টিকল না। আবেদনময় সেই মেসেজের বিষয় ছিল এরকম- "হাই সুন্দরী, চলে এসো, আমার পেছনের দরজা খোলা ।" ওই মেসেজের জবাবে ভালোই পাটকেল ছুড়েছিলেন সিমোনে, " শেন, তুমি সব হারালে, মেসেজটি ভুল লোকের কাছে এসেছে।" ম্যাগাজিনটির সঙ্গে কথা বলার সময় সিমোনে জানিয়েছেন ওই মেসেজটি তার সন্দেহকে পাকাপোক্ত করে যে শেন তার সঙ্গে আবার প্রতারণা করেছে। যে কাজ লন্ডনে থাকার সময়ে শেন আগেও করেছিল। শেন ওয়ার্ন এবং সিমোন কালাহানের বিবাহ বিচ্ছেদ হয় ২০০৫ সালে। বিচ্ছেদের পর শেন ওয়ার্ন জানান, ক্রিকেট নিয়ে দীর্ঘ সফরের পর নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে হঠাৎই সে ওই ধরনের সম্পর্কে জড়িয়ে পরে। যার খেসারত তাকে দিতে হয় বিবাহ বিচ্ছেদের মাধ্যমে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৭১১ ঘ