২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিরতরে মূক হয়ে গেলেন মার্সেল মারসো

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মূকাভিনেতা মার্সেল মারসো শনিবার রাতে মারা গেছেন। দশকের পর দশক ধরে মঞ্চে একটি কথাও না বলে অসংখ্য দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। শিল্পীর মেয়ে ক্যামিলি রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মারসোর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 07:54 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মূকাভিনেতা মার্সেল মারসো শনিবার রাতে মারা গেছেন। দশকের পর দশক ধরে মঞ্চে একটি কথাও না বলে অসংখ্য দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। শিল্পীর মেয়ে ক্যামিলি রোববার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। মারসোর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। মূকাভিনয় নিয়ে বিশ্বব্যাপী ভ্রমণ করে এবং টেলিভিশনের মাধ্যমে এই নিরব শিল্পের বিস্তর প্রসার ঘটিয়েছেন তিনি। তার আসল নাম মার্সেল ম্যাঙ্গেল। একদা মারসো বলেছিলেন, "মূকাভিনয়, সঙ্গীতের মতো, যার কোন সীমানা নেই কিংবা নেই জাতীয়তা। যদি হাসি আর কান্নাই হয় মানবতার বৈশিষ্ট্য তাহলে সব সংস্কৃতিতে এই শিল্প বিস্তার লাভ করবেই।" মঞ্চে মুখটাকে সাদা করে ডোরাকাটা জামা ও টুকরো কাপরে বানানো তোবড়ানো সিল্কের টুপি পরে হাজির হতেন তিনি। ১৯৪৭ সালে 'বিপ' নামের চরিত্রে মূকাভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন মার্সেল। তার মৃত্যুর পরে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলো এক বিবৃতিতে বলেন, "মূকাভিনেতা মারসো তার 'বিপ' চরিত্রটির জন্যই অমর হয়ে থাকবেন। বিশ্বের ফ্রান্সের সবচেয়ে জনিপ্রয় শিল্পীদের তিনি একজন। তার ছাত্ররা এবং বিনোদনের জগত তাকে মিস করবে তাতে কোন সন্দেহ নেই।" মার্কিন নির্বাক ছবির অন্যতম নির্মাতা চার্লি চ্যাপলিন, বাস্টার কিটন ছিলেন মারসোর পূর্বসূরী। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূকাভিনয়কে বলতে গেলে একাই অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন তিনি। ১৯২৩ সালের ২২ মার্চ স্টাসবুর্গের অ্যালসেশিয়ান শহরে জন্মগ্রহণ করেন মারসো। লিলে শহরে বেড়ে ওঠেন তিনি। তার বাবা পেশায় ছিলেন কসাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজীরা তার বাবাকে ধরে নিয়ে মেরে ফেলে। ১৯৪৪ সালে মার্সেল তার বড় ভাইয়ের সঙ্গে মিলে ফ্রান্সের প্রতিরোধ বাহিনীতে (রেজিস্ট্যান্স আর্মি) যোগ দেন। পরে তিনি ফরাসী সেনাবাহিনীতে নাম লেখান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অব্দি সেখানেই কাজ করেন। ১৯৪৬ সালে চার্লস দুলিনের অধীনে তিনি অভিনয়ের শিক্ষা নিতে শুরু করেন। এরপর দীক্ষা নেন মূকাভিনয় শিক্ষক এতিনে দেক্রোক্সের কাছে। ১৯৪৮ সালে মারসো নিজের মূকাভিনয় কোম্পানি চালু করেন। শিঘ্রই ইউরোপের অন্যান্য দেশে তাদের মূকাভিনয় নিয়ে প্রদর্শনী করেন তারা। ১৯৫৯ সালে অর্থনৈতিক কারনে কোম্পানি ভেঙে গেলেও ১৯৮৪ সালে ইকোল ইন্টারন্যাশনাল দ্য মাইমোদ্রেম স্কুলের মাধ্যমে এটি আবার পুনরুজ্জীবিত হয়। প্রায় ডজনখানে ছবিতে মার্সেল অভিনয় করলেও সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছে তার 'সাইলেন্ট মুভি' ছবিটি। সারাজীবন মূকাভিনয় করলেও মার্কিন পরিচালকের এই ছবিতে মার্সেলকে কথা বলতে দেখা গেছে। ওই ছবিতে মার্সেলো কথাটাই ছিল একমাত্র উচ্চারিত সংলাপ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩৩৯ ঘ