২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় 'ডিজিটাল কোরান' জনপ্রিয় হচ্ছে

জাকার্তার একটি অফিসে কাজ করেন মিরা ইনদ্রিয়ার্তি। অফিস থেকে বেরিয়ে বাড়ির ফেরার পথে কানে চাপিয়ে নেন ইয়ারফোনটা। ইয়ারফোন আর তার সঙ্গের ছোট ডিজিটাল প্লেয়ারটা দেখে যে কারো ধারনা হতে পারে বাড়ির ফেরার পথে গান শুনছে মিরা। কিন্তু আসলে এভাবে প্রতিদিন কোরানের তেলাওয়াত শোনেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 11:45 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

জাকার্তা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জাকার্তার একটি অফিসে কাজ করেন মিরা ইনদ্রিয়ার্তি। অফিস থেকে বেরিয়ে বাড়ির ফেরার পথে কানে চাপিয়ে নেন ইয়ারফোনটা। ইয়ারফোন আর তার সঙ্গের ছোট ডিজিটাল প্লেয়ারটা দেখে যে কারো ধারনা হতে পারে বাড়ির ফেরার পথে গান শুনছে মিরা। কিন্তু আসলে এভাবে প্রতিদিন কোরানের তেলাওয়াত শোনেন তিনি। শোনেনই না নিয়মিত আইটিউনস থেকে কোরান ডাউনলোড করেন মিরা। শুধু মিরা নয়, অনেকেই কানে কানে কোরান শুনছে - ইন্দোনেশিয়ার প্রায় সর্বত্রই রমজান মাসে এ পরিবর্তনটি লক্ষ করা যায়। কোরানের ডিজিটাল সংস্করন হালে ইন্দোনেশিয়ায় খুবই জনপ্রিয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ইন্দোনেশিয়া বিশ্বের সবচয়ে বড় মুসলিম প্রধান দেশ। সেখানে কোরান তেলাওয়াত শোনা যায় - এ ধরনের ইলেকট্রনিক ডিভাইস প্রচুর বিক্রি হয় । ইন্দোনেশিয়ায় এমনিতে রমজান মাসে ধর্মীয় অনুভূতি প্রবলভাবে কাজ করে এবং তারা মনে করে কোরান তেলাওয়াত দৈনন্দিন কাজেরই অংশ। মিরার ভাষ্যমতে, "একজন ভালো মুসলমান হতে হলে কোরান শেখা অত্যন্ত জরুরী। আমি যে কোনও সময়ই কোরান তেলাওয়াত শুনতে পারি। কিন্তু পাবলিক বাস বা যে কোনো খোলা জায়গায় কোরান পড়া খুবই অস্বস্থিকর।" আইপড ডিজিটাল প্লেয়ার আকারের যে ডিভাইস মিরা বহন করেন সঙ্গে তাতে পুরো কোরান আবৃত্তি ও ইন্দোনেশিয় ভাষায় তর্জমা সহ রয়েছে। পুরো একটি কোরান শরীফ বইয়ের এর বদলে এটি বহন করা সহজ বলে জানান মিরা। আরিফ সাইফুল্লা নামে এক দোকানি জানান, তারা গড়ে প্রতিদিন প্রায় ৫০ টা করে ডিজিটাল কোরান বিক্রি করছেন। তিনি আরো জানান, ইন্দোনেশিয়ার মানুষ এখন ধর্মীয় ব্যাপারেও ক্রমে প্রযুক্তিমুখি হচ্ছে। অনেকে আজকাল হজ করতে যাওয়ার সময়ও এ ধরনের ডিভাইস নিয়ে যায়। কারণ এর মধ্যে অনেক দোয়া তারা ভরে নিতে পারে যেগুলি পরে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় কাজে লাগে। ইন্দোনেশিয়ায় এ ধরনের ডিজিটাল কোরান শরীফের সবচেয়ে বড় প্রস্তুতকারক একটি কোরিয়ান কোম্পানি। মধ্যপ্রাচ্য, যুক্ত্ররাষ্ট্র ও বৃটেনে ও তারা এ ধরনের ডিজিটাল কোরান শরীফ বাজারজাত করে থাকে। একেকটি ডিজিটাল কোরানের দাম পরে ৯ দশমিক ৯ লক্ষ থেকে ১৯ লাখ রুপিয়া পর্যন্ত যা অনেক ইন্দোনেশিয়র এক মাসের বেতনের সমান। কোরিয় কোম্পানি সর্বশেষ যে ডিজিটাল কোরানটি বাজারে ছেড়েছে সেটি আইপডের মতোই দেখতে, এতে আছে এলসিডি রঙিন মনিটর আর ভিডিও প্লেয়ার এর সুবিধা। অনুবাদসহ কোরান ছাড়াও আছে অনেক হাদিস, দোয়া ইত্যাদির সমারোহ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/১৭৩৯ ঘ