সেপ্টেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী চেরি ব্লেয়ার আত্মজীবনী লেখায় হাত দিচ্ছেন। ব্রিটিশ মানবাধিকার আইনজীবীর এই বইটি ২০০৮ সালের অক্টোবরে প্রকাশিত হবে। বুধবার বইটির প্রকাশক লিটল ব্রাউন বুক গ্র"প এক বিবৃতিতে জানিয়েছে এ খবর। তবে এ ব্যাপারে চেরির সঙ্গে তাদের কী চুক্তি হয়েছে তা জানাতে অস্বীকার করেছে প্রকাশক। খবর বৃটিশ ওয়েবসাইটের।
আত্মজীবনীটি শুরু হবে শৈশব থেকেই, টনি বুথের আদুরে কন্যা হিসেবে। তবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অর্ধাঙ্গীনী চেরির লেখায় চিত্রিত হবে মূলত ডাউনিং স্ট্রিটের জীবন।
লন্ডনের একটি ট্যাবলয়েড জানায় বইটিতে বর্তমান প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের এর সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক প্রকাশ পেতে পারে।
ব্লেয়ারের আত্মজীবনীর আগেই চেরির বইটি প্রকাশিত হতে যাচ্ছে। ব্লেয়ারের আত্মজীবনীর ব্যাপারে এখনো কোন প্রকাশকের সঙ্গে চুক্তি হয় নি।
চেরির প্রকাশক বলেছেন যে, "অসাধারন পরিস্থিতিতে একটি অন্তরঙ্গ পরিবারের মজার সব চিত্র উঠে আসবে বইটিতে।"
২৩ সেপ্টেম্বর ৫৩ বছরে পা রাখছেন চেরি। তার অনেক আলটপকা মন্তব্য আন্তর্জাতিক ও জাতীয় রাজনীতিতে সমস্যা তৈরি করলেও সর্বত্রই একজন আইনজীবী হিসেবে নন্দিত তিনি।
বৃটেনের রাণীর এই উপদেষ্টা দেশের অন্যতম মানবাধিকার কর্মীও বটে।
এর আগে চেরি ২০০৪ সালে কেট হেইস্টের সঙ্গে যৌথভাবে 'দি গোল্ডফিশ বৌল : ম্যারিড টু দি প্রাইম মিনিস্টার, ১৯৯৫- ১৯৯৯৭' বইটি লেখেন। সেখানে কীভাবে সাবেক মন্ত্রীদের স্ত্রীরা গনমানুষের সঙ্গে মেলামেশার বিষয়টি আয়ত্ত্ব করতেন সে ব্যাপারে আলোকপাত করেন তিনি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭৩৬ ঘ
bdnews24