২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ কোটি রুপি আয়কর দিলেন অক্ষয় কুমার

বাংলাদেশের তারকারা নিয়মিত আয়কর দেন কিনা সে খবর ভালো বলতে পারবেন বাংলাদেশের আয়কর বিভাগ। তবে বলিউডে ব্যাপারটা যে একটা প্রতিযোগিতায় গিয়ে ঠেকেছে সেটা বেশ টের পাওয়া যাচ্ছে। তারকারা সবাই নিজে থেকেই আয়কর জমা দেন সেখানে, তাগাদা দিতে হয় না। এবছর সবচেয়ে বেশী আয়কর দিলেন কে সে খবরের দিকে সবারই নজর থাকে। সেই নজরে এখন বন্দিত অক্ষয় কুমার। তিনি এ বছর ২৬ কোটি ভারতীয় রূপী আয়কর দিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 10:25 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সেপ্টেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলাদেশের তারকারা নিয়মিত আয়কর দেন কিনা সে খবর ভালো বলতে পারবেন বাংলাদেশের আয়কর বিভাগ। তবে বলিউডে ব্যাপারটা যে একটা প্রতিযোগিতায় গিয়ে ঠেকেছে সেটা বেশ টের পাওয়া যাচ্ছে। তারকারা সবাই নিজে থেকেই আয়কর জমা দেন সেখানে, তাগাদা দিতে হয় না। এবছর সবচেয়ে বেশী আয়কর দিলেন কে সে খবরের দিকে সবারই নজর থাকে। সেই নজরে এখন বন্দিত অক্ষয় কুমার। তিনি এ বছর ২৬ কোটি ভারতীয় রূপী আয়কর দিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। গত বছর ভারতের বলিউডের তারকাদের মধ্যে সবচেয়ে বেশী আয়কর দিয়েছিলেন হৃতিক রোশান। তার আয়কর ছিলো ১৫ দশমিক ১০ কোটি রূপী। আয়কর বিভাগের এক সুত্র জানান, 'অক্ষয় কুমার বলেছেন, তিনি গত বছরের আয়কর নেতা হৃতিককে ছাড়িয়ে গেছেন।' এ বছর অক্ষয় কুমার বলিউডে সবচেয়ে বেশী আয়কর দিলেও গতবছর তিনি মাত্র ৬.৬ কোটি রুপি আয়কর দিয়েছিলেন। যেখানে শাহরুক খান দিয়েছিলেন ১৪ কোটি রুপি ও শচীন টেন্ডুলকার দিয়েছিলেন ৫.৭৫ কোটি। সে হিসেবে বলা যায় এ বছর হৃতিক, আমীর খান বা শাহরুখ খানের চেয়ে অক্ষয় কুমারের আয় বেশী। এ প্রসঙ্গে আয়কর বিভাগের এক সুত্র জানায়, " অক্ষয়ের আয়ের পরিমান দেখে মনে হয় তিনি অন্যদের তুলনায় এবছর বেশী চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং বেশি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।" তবে তিনি আরো বলেন, " আমরা আশা করছি, আয়কর দেয়ার শেষ দিন ৩০ অক্টোবরের মধ্যে শাহরুক খান অক্ষয় কুমারকে ছাড়িয়ে যাবে।" কারন শাহরুখ খান 'কৌন বনেগা ক্রোড়পতি'র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং আরো বেশ ক'টি বিদেশী কোম্পানীর সঙ্গেও কিছু অর্থ লেনদেন হয়েছে তার।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬২১ ঘ