সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি'র লেখক আর্নেস্ট হেমিংওয়ের নাম শুনেননি এমন মানুষ কমই আছে। এবার নিলাম হতে যাচ্ছে তাঁর হাতের লেখা। আর্নেস্ট হেমিংওয়ের নিজ হাতে লেখা শুদ্ধ করার প্রমাণ নিলামে উঠবে আসছে নভেম্বরে। হেমিংওয়ের উপন্যাস 'ফর হোম দ্যা বেল টুলসে'র একটি হাতে লেখা অংশ স্থান পাচ্ছে এতে।
সোয়ান গ্যালারীতে উনিশ এবং বিশ শতকের সাহিত্য শিরোনামের নিলাম হবে নভেম্বরের ২৯ তারিখে। এতে থাকবে হেমিংওয়ের প্রেমিকা মার্থা গেলহর্নকে লেখা চিঠি এবং তার স্বাক্ষরিত বন্ধু টবি অটো ব্র"সকে লেখা কিছু চিঠি এবং নির্দেশনা।
ব্র"সের পরিবার নিলাম পূর্ব মূল্য আশা করছে ৭৫ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার।
ব্র"স ছিল হেমিংওয়ের ছায়াসঙ্গীর মতো। ব্র"স হেমিংওয়ের ড্রাইভার, সেক্রেটারী এবং কাছের মানুষ ছিলেন। হেমিংওয়ের লেখা নিয়মিত প্র"ফরিডারও ছিলেন তিনি। তিনিই পড়েছিলেন 'ফর হুম দ্যা বেল টুলস এর প্রতিটি অধ্যায়। হেমিংওয়ের ব্যক্তিগত সমস্যার সমাধানেও সাহায্য করতেন ব্র"স। হেমিংওয়ে ব্র"সকে অভিহিত করেছিলেন লৌহমানব হিসেবে।
নিলামে হেমিংওয়ের ১৯৩৭' এ লেখা তৃতীয় অপ্রকাশিত ছোট গল্পের বই 'ম্যান উইদাউট উইম্যান'ও স্থান পাবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/২৩৫৮ ঘ.
bdnews24