২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ পরিকল্পনা নয়, চে'র নোট বুক জুড়ে শুধু কবিতা

শুধু বিপ্লবী নেতা হিসেবে চে গুয়েভারাকে জানে সারা বিশ্ব। তবে মেক্সিকোর প্লানেটা সম্পাদিত 'দি গ্রীন বুক অফ চে' তে বিপ্লবী চে'র রোমান্টিক মনোভাবও প্রকাশ পাচ্ছে বেশ ভালোভাবেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শুধু বিপ্লবী নেতা হিসেবে চে গুয়েভারাকে জানে সারা বিশ্ব। তবে মেক্সিকোর প্লানেটা সম্পাদিত 'দি গ্রীন বুক অফ চে' তে বিপ্লবী চে'র রোমান্টিক মনোভাবও প্রকাশ পাচ্ছে বেশ ভালোভাবেই। প্রকাশকের দাবি ১৯৬৭ সালের অক্টোবরে চে'কে হত্যা করার পর চে'র সঙ্গে একটি নোটবুক পাওয়া যায়। আর্জেন্টিনার বিপ্লবের সময় লেখা হয় ওই নোটবুক। প্লানেটা নামের এই প্রকাশকের দাবি নোট বুকটি বহু বছর ধরে বলিভিয়ার আর্মি ভল্টে সংরক্ষিত ছিল। নোট বইটিকে ভিত্তি করে প্রকাশিত বইটির নাম দেয়া হয়েছে- 'দি গ্রিন নোট বুক অফ চে'। বইটিতে আছে চে গুয়েভারার হাতে লেখা তার প্রিয় কবিতার সংগ্রহ। বেশির ভাগ কবিতাই প্রেমের। চে'র নোট বুকে যা নেই তা হলো চে'র যুদ্ধ পরিকল্পনা। দি ইন্ডিপেনডেন্ট এর এক প্রতিবেদনে বলা হয় - ৪০তম মৃত্যুবার্ষিকীতে গুয়েভারার দৃষ্টিভঙ্গি, রোমান্টিক স্মৃতি বিশ্ব জুড়ে নতুনভাবে আলোড়িত হচ্ছে। ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ান ট্রুপসের হাতে লা হিগুয়েরা শহরের কাছে ধরা পড়েন চে। সিআইএ এবং ইউএস স্পেশাল ফোর্সের ব্যপক মদদ ছিল এর পিছনে। প্লানেটার বইটি শুরু হয়েছে পেসো ইগনাসিওর হাতের লেখা দিয়ে। চে গুয়েভারার জীবনী লেখক পেসো ইগনাসিও'ই প্লানেটার প্রকাশিত বইটির মুখবন্ধ লিখেছেন। ইগনাসিও স্মৃতিচারণ করে বলেন, "যখন সম্পাদক গুয়েভারার পুরনো স্পাইরাল নোট বুকটির ফটোকপি দিয়েছিল আমার হাতে আমি বিস্মিত কণ্ঠে বলেছিলাম এটি গুয়েভারার হাতের লেখা! এটিই গ্রিন নোট বুক! " চে'র নোটবুকটির অস্তিত্বের কথা অনেকেই জানতেন। কিন্তু কোন জীবনীকারই ইগনাসিওর আগে সেটি দেখতে পাননি। ইগনাসিওর মতে, গুয়েভারাকে হত্যার পর সিআইএ এজেন্টরা নোট বুকটি থেকে বিশেষ কোন তথ্য উদ্ধারের চেষ্টা করে। কিন্তু নোট বুকটি শুধু চে'র প্রিয় সব কবিতায় ভরা ছিল। নোট বুকটিতে ৪ জন কবির মোট ৬৯টি কবিতা ছিল । চে'র প্রিয় কবিরা হলেন - চিলির পাবলো নেরুদা, কিউবার নিকোলাস গুইলি, পেরুর চেসার ভেলেজো এবং স্পেনের লিও ফেলিপে। নোট বুকটি সব সময়েই চে'র সঙ্গে থাকতো। জীবনের শেষ মুহূর্তেও এটি তার সঙ্গে ছিল। নোট বুকটির সত্যিই চে'র কিনা সে বিষয়ে নিশ্চিত হতে দু বছর পরীক্ষা নীরিক্ষা করেছে প্লানেটা। ফিদেল ক্যাস্ট্রোর ঘনিষ্ট বন্ধু বলিভিয়ার বর্তমানে প্রেসিডেন্ট ইভো মোরালেস সামরিক মহাফেজখানা থেকে নোট বুকটি ছাড় করানোর ব্যাপারে অনুমতি দেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৬৪৬ ঘ