২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্ম নিলামে, ছবি নিয়ে চিত্রসমালোচকদের সংশয়

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি চিত্রকর্ম নিউ ইয়র্কের বিখ্যাত নিলাম ঘর সোদবি'জ ১৯ সেপ্টেম্বর নিলাম করতে চলেছে। ছবিটির বর্তমান মালিক একজন সুইডিশ সংগ্রাহক। তাঁর বাবা মা কোলকাতা থেকে ছবিটি ১৯৩০ থেকে ৩৮ সালের মধ্যে কোন একসময় কিনেছিলেন বলে সোদবি'জ দাবি করে। বিভিন্ন কারণ উল্লেখ করে কোলকাতার কোন কোন চিত্রসমালোচক বলছেন যে ওই চিত্রকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নাও হতে পারে। খবর আনন্দবাজার পত্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 08:02 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি চিত্রকর্ম নিউ ইয়র্কের বিখ্যাত নিলাম ঘর সোদবি'জ ১৯ সেপ্টেম্বর নিলাম করতে চলেছে। ছবিটির বর্তমান মালিক একজন সুইডিশ সংগ্রাহক। তাঁর বাবা মা কোলকাতা থেকে ছবিটি ১৯৩০ থেকে ৩৮ সালের মধ্যে কোন একসময় কিনেছিলেন বলে সোদবি'জ দাবি করে। বিভিন্ন কারণ উল্লেখ করে কোলকাতার কোন কোন চিত্রসমালোচক বলছেন যে ওই চিত্রকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা নাও হতে পারে। খবর আনন্দবাজার পত্রিকার। নিলামে ওঠা ছবির বৈশিষ্ট সম্পর্কে বলতে গিয়ে সোদবি'জ এর রবিন ডিন বলেন, "এটি রবীন্দ্রনাথের প্রথম দিককার আঁকা। ছবিটির রং ও বিন্যাস থেকে তা পরিষ্কার। দুর্লভ ছবি।" ছবিটি একটি হাঁসের। হ্যান্ডেমেড পেপারের উপরে হালকা নীলচে বেগুনি ও শ্যাওলা সবুজ রং দিয়ে আঁকা। নামহীন। দেখে মনে হয় হাঁসটি সাঁতার কাটছে। তবে ঠোঁটটা অস্পষ্ট। জলের রং ও ঘন সবুজ। আবহে রয়েছে হালকা হলুদের ছোঁয়া। ছবির মাপ লম্বায় ১০ ইঞ্চি, চওড়ায় ১৪ ইঞ্চি। সোদবি'জ এর অনুমান, নিলামে এর দর উঠবে ১৫ থেকে ২০ হাজার ডলার। ছবিটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিত্র সমালোচক শোভন সোম। তাঁর কথায়, " ছবিটি সত্যিই রবীন্দ্রনাথের আঁকা কি না, সে বিষয়ে আমার সংশয় আছে। ছবির শৈলীই বলুন, কিংবা রঙের ব্যবহার, কিছুই রবীন্দ্রনাথের ছবির সঙ্গে বিশেষ মিলছে না। ছবির তারিখ দেখছি ১৯৩১, সেই সময়ে রবীন্দ্রনাথ ছবিতে অ্যান্টিলাইন ব্যবহার করতেন। অর্থাৎ, দুটো পাশাপাশি রঙের মধ্যে কাগজের সাদা ছেড়ে একটা লাইন তৈরি করতেন। সেটা এই ছবিতে নেই। তা ছাড়া, ছবিতে রবীন্দ্রনাথের যে স্বাক্ষর আছে, সেটাও কেমন যেন দ্বিধাগ্রস্ত। ফলে, আমার সংশয় থেকেই যাচ্ছে।" কলাভবনের প্রাক্তন অধ্যক্ষ যোগেন চৌধুরী অবশ্য জানিয়েছেন, " ছবিটা না দেখে তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়। রবীন্দ্রনাথ তো অনেক ছবিই এঁকেছেন।" তবে সোদবি'জ এর যে দাম ঠিক করেছে যে প্রসঙ্গে তার মত, "ছবিটির দাম বহুগুন বেশি হওয়া উচিত। যে কোন ছবিরই ঐতিহাসিক মূল্য আছে।" সোদবি'জ এর ওই নিলামে উঠবে যামীনি রায়ের আঁকা তিনটি ছবি। এছাড়াও থাকবে এম এফ হুসেন সহ আরো ক'জন ভারতীয় শিল্পীর ছবি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩৫৫ ঘ