২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনের চিড়িয়াখানায় বুশ ও ক্লিনটন!

বুশ ও ক্লিনটন এখন ইউক্রেনের এক চিড়িয়াখানার খাঁচায় একসঙ্গে বসবাস করছেন। খবরটা পড়ে অনেকে চমকে উঠবেন। কিন্তু খবরটা একবিন্দু মিথ্যে নয়। সত্যি সত্যিই বুশ ও ক্লিনটন এখন এক খাঁচায় বসে ফলের জুস খাচ্ছেন মহানন্দে। তবে এরা কেউ মার্কিন প্রেসিডেন্ট নন। এই দুজন আসলে এক জাতের লেমুর জাতের প্রানী। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

সেপ্টেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বুশ ও ক্লিনটন এখন ইউক্রেনের এক চিড়িয়াখানার খাঁচায় একসঙ্গে বসবাস করছেন। খবরটা পড়ে অনেকে চমকে উঠবেন। কিন্তু খবরটা একবিন্দু মিথ্যে নয়। সত্যি সত্যিই বুশ ও ক্লিনটন এখন এক খাঁচায় বসে ফলের জুস খাচ্ছেন মহানন্দে। তবে এরা কেউ মার্কিন প্রেসিডেন্ট নন। এই দুজন আসলে এক জাতের লেমুর জাতের প্রানী। খবর ভারতীয় ওয়েবসাইটের। মজাটা করেছেন ওই চিড়িয়াখানার মার্কিন বিদ্বেষী কিউরেটর। দুই সপ্তাহ আগে খারকভ সিটির জন্য এদেরকে উপহার হিসেবে পাঠানো হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদেরকে আমেরিকার প্রেসিডেন্টের নামে নামকরণ করেন। নামকরন প্রসঙ্গে চিড়িয়াখানার একজন মুখপাত্র জানান, "তাদের ভৌগোলিক পরিচয়কে সবার সামনে তুলে ধরার জন্য এরকম নাম রাখা হয়েছে।" চিড়িয়াখানার আরেক কর্মকর্তা জানান, "তারা ফলের জুস বেশী পছন্দ করে। তবে তারা ফল ও শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সবই খায়। আতঙ্কিত হলে শরীর থেকে এক ধরনের দুর্গন্ধ ছড়ায় প্রাণী দুটি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯২৫ ঘ