২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্গারে লবন বেশি, ম্যাকডোনাল্ডের কর্মচারী জেলে

একজন পুলিশ অফিসারকে অতিরিক্ত লবনযুক্ত বার্গার পরিবেশন করার দায়ে ম্যাকডোনাল্ডেসের একজন কর্মচারীকে একরাত জেলে কাটাতে হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের হয়েছে। অতিরিক্ত লবনাক্ত এই বার্গার খেয়ে পুলিশ অফিসারটি অসুস্থ হয়ে পড়েন। কেন্ড্রা বুল নামের ম্যাকডোনাল্ডের কর্মচারীকে গত শুক্রবার গ্রেফতার করা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 12:57 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

সেপ্টেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- একজন পুলিশ অফিসারকে অতিরিক্ত লবনযুক্ত বার্গার পরিবেশন করার দায়ে ম্যাকডোনাল্ডেসের একজন কর্মচারীকে একরাত জেলে কাটাতে হয়েছে এবং তার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের হয়েছে। অতিরিক্ত লবনাক্ত এই বার্গার খেয়ে পুলিশ অফিসারটি অসুস্থ হয়ে পড়েন। কেন্ড্রা বুল নামের ম্যাকডোনাল্ডের কর্মচারীকে গত শুক্রবার গ্রেফতার করা হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। অসদাচরণের অভিযোগে অভিযুক্ত বুল এক হাজার ডলারের জামিনে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে ২০ বছর বয়সি বুল বলেন যে, দুর্ঘটনাক্রমে তিনি হ্যাম বার্গারের মাংসে অতিরিক্ত লবন ছিটিয়ে দিয়েছিলেন এবং তার সুপারভাইজার এবং সহকর্মীক ব্যাপারটি জানিয়েছিলেন। তারা অতিরিক্ত লবন অপসারণ করতে চেয়েছিলেন। তার কাজের বিরতির সময় বুল এ ধরনের লবনাক্ত মাংসের বার্গার খান। আটলান্টা জার্নাল ইনস্টিটিউশনকে দেয়া এক সাক্ষাৎকারে বুল বলেন যে, এটা খেয়ে আমি অসুস্থ বোধ করিনি। কিন্তু পুলিশ অফিসার ওয়েনডেলস অ্যাডামস এই অতিরিক্ত লবন দেয়া বার্গার কেনেন এবং কিছুক্ষন পরেই ফিরে এসে ম্যানেজারকে বলেন যে এটি খেয়ে তিনি অসুস্থ বোধ করছেন। বুল মাংসে লবন দেবার কথা স্বীকার করেন এবং অ্যাডামস তাকে বাইরে ডেকে নিয়ে এ ব্যাপারে প্রশ্ন করেন। পাঁচ মাস ধরে ওই রেস্তোরায় কর্মরত বুল বলেন , "পুলিশ অফিসার যে লবনাক্ত বার্গার কিনেছেন আমার কাজের জায়গা থেকে সে ব্যাপারটি লক্ষ করতে পারিনি।" পুলিশ জানিয়েছে বার্গারের নমুনা পরীক্ষার জন্যে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সিটি পাবলিক ইনফর্মেশন অফিসার জর্জ লউথ বলেছেন বুলের বিরদ্ধে এই জন্য অভিযোগ আনা হয়েছে যে, ভোক্তার ভালমন্দের দিকে খেয়াল না করেই সে বার্গার বিক্রি করেছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৮৪৮ ঘ