সেপ্টেম্বর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নিজ শহর শিলংয়ে বেড়াতে গিয়েছিলেন অমিত পৌল গত সপ্তাহে। তার শহরে আসার সংবাদে শিলং জুড়ে তৈরি হয় উন্মাদনা। শিলংয়ের জনবিরল ঠান্ডা রাস্তাগুলোতে প্রচন্ড ভিড় জমায় শিলংয়ের আবালবৃদ্ধবণিতা তাদের প্রিয় ইন্ডিয়ান আইডল প্রতিযোগী অমিত পৌলকে অভ্যর্থনা জানাবার জন্য। খবর ভারতীয় ওয়েবাসাইটের।
শিলংয়ের গুয়াহাটি বিমান বন্দরে হাজার হাজার উন্মাতাল ভক্ত অমিত পৌলকে এক নজর দেখার জন্যে ভিড় জমিয়েছিল। গুয়াহাটি বিমান বন্দর থেকে বাদাপানি লেক যাবার পথে অমিতকে ভক্ত, বন্ধু এবং অনুরাগীদেরর সঙ্গে কথা বলা এবং করমর্দনের জন্যে প্রতি দশ মিটার অন্তর থামতে হয়েছে। বাদাপানি লেকে খাসি উপজাতি নাচের মাধ্যমে তাকে স্বাগত জানায়। চোখে আনন্দাশ্র" নিয়ে আবেগাপ্লুত অমিত পৌল বলেন, এটা আমার কাছে ছিল একটি স্বপ্নের মতো। এখন আমি বিশ্বাস করি যে কোন কোন স্বপ্ন সত্যি হয়। চির জীবন এই স্মৃতি আমার মনে জাগরুক থাকবে।
শহরের যেখানেই অমিত গেছেন সেখানেই জনতার ঢল তাকে অনুসরণ করেছে। জনতার ঢল নিয়ন্ত্রনের শিলংয়ের ট্রাফিক কর্তৃপক্ষকে জন্যে হিমশিম খেতে হয়েছে। অনেক তরুণী অমিতের অটোগ্রাফের জন্যে তার গাড়ির পেছনে তিন কিলোমিটারেরও বেশি ছুটে গেছে।
বাদাপানি লেক থেকে অমিত এয়ার মার্শাল হাউজে যান। সেখানেও অনেকে অমিতের সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিল। বিকেলে জওহরলাল নেহেরু ক্রীড়া কমপ্লেক্সে দুই লাখেলও বেশি দর্শক শ্রোতার মুখোমুখি হন গায়ক। গানের ঈন্দ্রজালে মন্ত্রমুগ্ধ করেন তাদের।
কনসার্টের পর বন্ধুদের আলিঙ্গন, তরুণীদের চুম্বন এবং জনতার করমর্দনের চাপে বিকেলের মধ্যেই অমিতের প্রানান্তকর অবস্থা হয়েছিল ।
অমিত বলেন, "ইন্ডিয়ান আইডলে এটা আমার সবচেয়ে স্মরনীয় দিন। এ মঞ্চ থেকেই আমি খ্যাতি ভালবাসা এবং সবার শ্রদ্ধা অর্জন করেছি। ইন্ডিয়ান আইডল আমাকে অনেক উপরে তুলে দিয়েছে।
পরে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে অমিত পালকে 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ পিস অফ মেঘালয়' সম্মানে ভূষিত করা হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০৩১ ঘ
bdnews24