২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রকর হচ্ছেন অভিষেক!

সালমান খানের পদাঙ্ক অনুসরণ করে অমিতাভ পুত্র অভিষেকও এখন চিত্রকর্মের দিকে ঝুঁকেছেন। অভিষেকের ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে, তার নতুন শখ ছবি আঁকা। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সেপ্টেম্বর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সালমান খানের পদাঙ্ক অনুসরণ করে অমিতাভ পুত্র অভিষেকও এখন চিত্রকর্মের দিকে ঝুঁকেছেন। অভিষেকের ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে, তার নতুন শখ ছবি আঁকা। খবর ভারতীয় ওয়েবসাইটের। তবে অভিষেক নিজে বলেছেন, এখনই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না তিনি। অভিষেক বিভিন্ন ওয়েবসাইটে চিত্রকর্মের উপর প্রশিক্ষণ সম্পর্কে যে খোঁজখবর নিচ্ছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে একাধিক সূত্রে। অভিষেকের এক ঘনিষ্ট জন বলেছেন, তিনি বিষয়টি নিয়ে লেখাপড়াও শুরু করছেন। জানা গেছে, অভিষেক খুব শিগগিরই ক্যানভাসে ছবি আঁকা শুরু করবেন এবং খুব দ্রুতই তার নতুন দক্ষতা প্রদর্শনের আয়োজন করবেন। প্রদর্শনী থেকে পাওয়া অর্থ দাতব্য কর্মে ব্যয় করবেন বলেও মনস্থির করেছেন তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/ ২০২২ ঘ