সেপ্টেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চির সবুজ নায়ক বলে খ্যাত দেব আনন্দের আত্মজীবনী 'দেব আনন্দ : রোমান্সিং উইথ লাইফ' প্রকাশিত হবে এ মাসেই। এক প্রকাশনা অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বইটির মোড়ক উন্মোচন করবেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
২৬ সেপ্টেম্বর তার ৮৪ তম জন্মদিনে দিল্লীতে তার আত্মজীবনী গ্রন্থটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন এক সময়ের বলিউড হার্টথ্রব দেব। ওইদিন বইটির প্রকাশনা অনুষ্ঠানে হাজির থেকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং বইটির মোড়ক উন্মোচন করবেন।
'দেব আনন্দ : রোমান্সিং উইথ লাইফ' বইটি একই সঙ্গে প্রকাশিত হবে মুম্বাই, কোলকাতা, চ্ন্নোই এবং ব্যাঙ্গালোর থেকে। পরে বইটি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় প্রকাশ করা হবে। টিনা আম্বানি লন্ডনে বইটি উদ্ধোধন করবেন। পেঙ্গুইন ইন্টারন্যাশনাল প্রকাশিত বইটির দাম রাখা হয়েছে ৬৫০ রুপি।
আত্মজীবনীতে দেব আনন্দের জীবনের অজানা কাহিনী ছাড়াও তার সমসাময়িক অনেকব চলচ্চিত্র তারকাদের সম্পর্কে অনেক তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২১১৪ ঘ
bdnews24