২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্মার উপর নাখোশ নেপালের মাওবাদীরাও

এমনিতে 'রাম গোপাল ভার্মা কি আগ' সুপার ফ্লপ যাচ্ছে। দর্শকরা হতাশ, মাথায় হাত দিয়ে বসেছেন পরিবেশকরা। আর ওদিকে নেপালের মাওবাদীরাও খেপেছেন ছবির পরিচালকের উপর। তাদের অভিযোগ এই ছবি অশ্লীল। এই অভিযোগে সিনেমার কিছু অশ্লীল দৃশ্য সেন্সর করার কথাও ভাবছেন তারা। খবর ভারতীয় ওয়েব সাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 01:28 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এমনিতে 'রাম গোপাল ভার্মা কি আগ' সুপার ফ্লপ যাচ্ছে। দর্শকরা হতাশ, মাথায় হাত দিয়ে বসেছেন পরিবেশকরা। আর ওদিকে নেপালের মাওবাদীরাও খেপেছেন ছবির পরিচালকের উপর। তাদের অভিযোগ এই ছবি অশ্লীল। এই অভিযোগে সিনেমার কিছু অশ্লীল দৃশ্য সেন্সর করার কথাও ভাবছেন তারা। খবর ভারতীয় ওয়েব সাইটের। চলচ্চিত্রটি শুক্রবার কাঠমান্ডুতে চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি দেখার পর মাওবাদীরা অভিযোগ করেন, ছবিতে উর্মিলার উত্তেজক নাচের দৃশ্যটি নিয়ে। মাওবাদীদের ভাষ্য, এরকম অশ্লীল দৃশ্য সমাজকে কলুষিত করবে। নেপালের ফিল্ম সেন্সর বোর্ড গত মাসে পূনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আছেন একজন মাওবাদী সমস্য। এই সদস্য 'আগ' সিনেমাকে 'কুরুচিপূর্ন' বলে অভিহিত করেন। তিনি বলেন, " হয় এই সিনেমার কিছু দৃশ্য কাটতে হবে অথবা এটি সিনেমা হলে প্রদর্শনের জন্য 'এ' সার্টিফিকেট দিতে হবে যাতে ১৮ বছরের নিচে কেউ দেখতে না পারে।" নেপালের এক ট্যাবলয়েড পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এখন থেকে আমরা অশ্লীল দৃশ্য খুব কঠোরভাবে সেন্সর করবো। অতীতের মতো কেউই আর যা খুশি তা করতে পারবে না।" এই সেন্সর যদি বাস্তবায়িত হয়, তাহলে এটিই হবে প্রথম বলিউডের ছবি যেটি নেপালে অশ্লীলতার অভিযোগে সেন্সর করা চলচ্চিত্র। এর আগেও নেপালে বলিউডের চলচ্চিত্র সেন্সর হয়েছে। কিন্তু তার কারন ছিলো রাজনৈতিক। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯২৩ ঘ